শেখ হাসিনা স্টেডিয়াম ‘দ্য বোটে’র দরপত্র বাতিল করছে বিসিবি

অনলাইন ডেস্ক
বুধবার, ২৮ আগষ্ট ২০২৪


রাজধানীর পূর্বাচলে সাড়ে ৩৭ একর জমিতে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছিল সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার সরকার। প্রায় পাঁচ হাজার কোটি টাকার এই প্রকল্পের অধীনে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামসহ দুটি মাঠ নির্মাণের কথা ছিল।

স্টেডিয়ামটির নাম দেওয়া হয়েছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ‘দ্য বোট’। দেশের বিভিন্ন জায়গায় এতগুলো ক্রিকেট স্টেডিয়াম থাকতেও কেন বিপুল ব্যয়ের এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেটি নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর বিসিবি থেকে পদত্যাগ করেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনার আমলে নেওয়া প্রকল্পের সংশোধন, পরিমার্জন এমনটি বাতিল করা হবে, এটি খুবই স্বাভাবিক।

Advertisement

সেই ধারাবাহিকতায় ‘দ্য বোটে’র নকশা বদলের পরিকল্পনা নিয়েছে নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। প্রাথমিকভাবে স্টেডিয়ামটি থেকে নৌকার প্রতিকৃতি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি পরিচালনা পর্ষদ। এছাড়া বদলে ফেলা হবে স্টেডিয়ামের নামও।

রদবদলের প্রথম পদক্ষেপ হিসেবে প্রকল্পের দরপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ আগস্ট। কিন্তু আগামী পরশু বিসিবি পর্ষদের সভায় এই দরপত্র বাতিল করা হবে বলে জানিয়েছে বোর্ড সূত্র।

সূত্র জানিয়েছে, আপাতত প্রকল্পটির কার্যক্রম বন্ধ রাখতে চায় বিসিবি। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে নতুন সিদ্ধান্তের মাধ্যমে কার্যক্রম চালু করা হবে।



Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন