শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে মতলব উত্তর বিএনপির অবস্থান কর্মসূচি

সফিকুল ইসলাম রানা।
শুক্রবার, ১৬ আগষ্ট ২০২৪

চাঁদপুরের মতলব উত্তরে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেলে উপজেলার গজরায় শিল্পকলা একাডেমি সংলগ্ন মাঠে এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন।

তিনি বলেন, খুনি হাসিনা ও তার দোসরদের বিচার এই বাংলার মাটিতে হবে। কত মায়ের বুক খালি করেছে তার হিসাব দিতে হবে। আজকের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ প্রমান করে সর্বস্তরের জনগন এই বিচার চায়।  আমাদের নেত্রী, জননেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারনে জেল খাটিয়েছেন, চিকিৎসা করতে বিদেশে যেতেও দেননি। এই জাবাবও আপনাকে দিতে হবে। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি। বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করছি। 

Advertisement
উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. ফজলুল হক সরকার হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল হক জিতুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন -উপজেলা বিএনপির সাবেক সদস্য  সচিব আলমগীর সরকার,  সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, মুন্সি মোহাম্মদ হাফিজ আলী, গনি তফাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাসির, বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা জহির মেম্বার, সাবেক ছাত্রনেতা ফয়সাল আহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আনিছুর রহমান, ছাত্রদলের আহবায়ক নূরুল হুদা ফয়েজি, সদস্য সচিব জয়নাল আবেদিন পিনু, গজরা ইউনিয়ন যুবদলের সভাপতি ইঞ্জি. সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক নেয়ামত উল্লাহ খোকন, ছাত্রদলের সভাপতি রাজিব প্রমুখ।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মতলব উত্তরের নিহত শহীদ দ্বীন ইসলামের পরিবারকে ৩ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করেন ড. জালাল উদ্দিন।  আরেকজন শহীদ পারভেজ এর পরিবারকেও একই পরিমান অর্থ সহযোগিতা করা হবে এবং আরো কেউ থাকলে তাদের সহযোগিতা করা হবে জানান তিনি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন