শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে : মামুনুল হক

অনলাইন ডেস্ক
সোমবার, ২১ অক্টোবর ২০২৪

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশের জনগণের কথা চিন্তা না করে তার বোন শেখ রেহেনাকে নিয়ে পালিয়ে ভারত চলে গেছে।

শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগই হত্যা করেছে, তাই তার লাশ ধানমন্ডি ৩২ এ পড়ে ছিল। আওয়ামী লীগের কেউ তখন তার লাশটাও ধরতে আসেনি। তাই শেখ হাসিনা দেশকে ভালোবেসে নয় তার বাবার হত্যার বিচার করতেই দেশে ফিরে এসেছিল। তাকে দেশে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।  রবিবার (২০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

মামুনুল হক আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বোকার স্বর্গে বাস করছেন। আপনারা ৫০ বছর যাকে নেত্রী মেনেছেন সে রাজনীতি করেছে পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য। সে চেয়েছিল এমন কাজ করবে যাতে কেউ আর এদেশে আওয়ামী লীগের নাম মুখে না আনে। কারণ সে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষিপ্ত ছিল। তার বাবাকে হত্যা করার পর ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। এ জন্য সে যখন পালিয়ে যায় আওয়ামী লীগের লাখ লাখ হাজার হাজার নেতাকর্মীর কারও কথা ভাবে নাই। 

সোনারগাঁ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় খেলাফত মজলিসের তিন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জালালুদ্দীন আহমদ, আতাউল্লাহ আমীন ও কুরবান আলী কাসেমী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূইয়া, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল, নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি হোসাইন আহমদ, সোনারগাঁ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি মুফতি সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন