শীতার্তদের জন্য ঘরে ঘরে কম্বল, প্রশংসায় ইউপি সদস্যের মানবিকতা

তৌহিদুর রহমান ঝিনাইগাতী প্রতিনিধি
রবিবার, ১১ জানুয়ারি ২০২৬


শেরপুরের ঝিনাইগাতীতে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে সুবিধাবঞ্চিত মানুষের শীতের কষ্ট লাঘবে কম্বল বিতরণ করেছেন মো. জাহিদুল হক মনির নামের এক ইউপি সদস্য। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে অর্ধশতাধিক পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করেন তিনি।

মনির ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য, একজন সাংবাদিক ও ঝিনাইগাতী বণিক সমবায় সমিতির কোষাধ্যক্ষ।    জানা গেছে, এর আগে গত কয়েকদিনে আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের পৃষ্ঠপোষকতায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'ভয়েস অব ঝিনাইগাতী' এর সদস্যদের নিয়ে আরও দুই শতাধিক কম্বল উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিতরণ করেন তিনি।

Advertisement
বিতরণে ঝুঁকিতে থাকা মানুষ, বয়স্ক ব্যক্তি, শারীরিকভাবে অসুস্থ ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়।  গভীর রাতে জনপ্রতিনিধিকে নিজ বাড়িতে উপস্থিত দেখে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।   রামেরকুড়া গ্রামের মো. ছালু মিয়া বলেন, মনির মেম্বার এক নজির সৃষ্টি করলেন। মেম্বারদের কাছে গিয়েও কিছু পাওয়া যায় না। আর এ তীব্র শীতে আমার বাড়িতে এসে কম্বল দিয়ে গেলেন। আমি দোয়া করি আল্লাহ তার মঙ্গল করুক, ভবিষ্যতে আরও বড় হোক।

 ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির বলেন, 'শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্ট পায় গরিব ও অসহায় মানুষ। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই ব্যক্তিগত ও  স্বেচ্ছাসেবী সংগঠন 'ভয়েস অব ঝিনাইগাতী' এর প্রধান পৃষ্ঠপোষক ড. জাফর ইকবালের সহায়তায় কম্বল বিতরণ করেছি। যতদিন শীত থাকবে, ততদিন সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। '

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন