শিশুদের জন্য পৃথক অধিদপ্তরের দাবীতে এনসিটিএফ ফেনীর স্মারকলিপি প্রদান

শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি,
বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২

শিশুদের জন্য পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার জন্য দ্রুত নির্দেশনা প্রদান প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেছে ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ফেনী জেলা। জয়েনিং ফোর্সেস বাংলাদেশের পক্ষে এ স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। বুধবার (৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। 

শিশুদের নিয়ে কাজ করে এমন ছয়টি বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত গ্লোবাল প্ল্যাটফর্ম জয়েনিং ফোর্সেস বাংলাদেশের উদ্যোগে দেয়া স্মারকলিপিতে শিশুদের জন্য পৃথক অধিদপ্তরের গুরুত্ব উল্লেখ করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের মোট জনসংখ্যার ৪৫ শতাংশ ১৮ বছরের নিচে।এ বিশাল জনগোষ্ঠী বিভিন্ন মানের আর্থ সামাজিক অবকাঠামোতে বেড়ে উঠছে। যার ফলে শিশুদের জীবন বহুমাত্রিক সমস্যা দ্বারা আক্রান্ত। কোন একটি নির্দিষ্ট কর্মসূচি দিয়ে অথবা একমুখী পরিকল্পনা দিয়ে শিশুদের সকল সমস্যা সমাধান সম্ভব নয়। যার ফলে পরিকল্পনা কার্যকর ও বাস্তবায়ন এবং সকল ক্ষেত্রে শিশু সর্বত্তম স্বার্থ বিবেচনার জন্য শিশুদের জন্য পৃথক অধিদপ্তরের প্রয়োজনীয়তা অপরিসীম। এতে করে শিশুদের জন্য রাষ্ট্রের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব বলে উল্লেখ করেন তারা। 

Advertisement
তারা উল্লেখ করে, শিশুদের জন্য পৃথক অধিদপ্তর দীর্ঘদিনের দাবি। সরকার এ বিষয়ে নীতিগতভাবে বেশ কিছু প্রদক্ষেপ গ্রহণ করে ২০২০ সালে বাজেট বক্তৃতায় শিশু অধিদপ্তরের বিষয়টি উল্লেখ করলেও পরবর্তীতে আর কোন প্রদক্ষেপ দেখা যায়নি। যার জন্য দ্রুত প্রদক্ষেপের দাবী জানান তারা। এছাড়াও বাংলাদেশ শিশু একাডেমিকে পৃথক শিশু অধিদপ্তরের বিকল্প হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে উল্লেখ করে তারা বলেন, দুটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য সম্পূর্ন ভিন্ন। একটি কখনই আরেকটির বিকল্প হতে পারেনা বলে উল্লেখ করেন তারা।

স্মারকলিপি প্রদানকালে ইয়েস বাংলাদেশের জেলা স্বেচ্ছাসেবক মোস্তাফিজুর রহমান মুরাদ, এনসিটিএফ ফেনীর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত আনিকা, এনসিটিএফ ফেনীর সভাপতি ফারজানা আহমেদ অহনা, সাধারণ সম্পাদক নাসিফ আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাবাসসুম আমিন রিদ্দি, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ মনির, স্কুল কমিটির সদস্য ইমরুল কায়েস সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য একই দাবীতে জয়েনিং ফোর্সেস বাংলাদেশের উদ্যোগে সকল জেলায় স্মারকলিপি প্রদান করা হয়েছে। এনসিটিএফ জাতীয় পর্যায়ের একটি শিশু সংগঠন যা শিশুদের অংশগ্রহণে শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। জয়েনিং ফোর্সেস এর সদস্য হিসেবে বর্তমানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ,এডুকো বাংলাদেশ, সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশ, এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, টেরে ডেস হোমস নেদারল্যান্ডস এবং ওয়ার্ল্ড ভিশন একযোগে কাজ করছে।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন