শিবচর হাইওয়ে পুলিশের ‘হ্যালো এইচপি অ্যাপ’ ইনস্টলেশন ক্যাম্পেইন

এস.এম. দেলোয়ার হোসাইন, মাদারীপুর প্রতিনিধি
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

মাদারীপুর শিবচর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে হ্যালো এইচএপি (HELLO HP) অ্যাপস ইনস্টলেশন ক্যাম্পেইনের কার্যক্রম কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলার এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাকিল আহম্মেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, হাইওয়ে ফরিদপুর সার্কেল, হাইওয়ে পুলিশ, মাদারীপুর রিজিয়ন, ফরিদপুর।

জানা যায়, হাইওয়েতে ঘটে যাওয়া যেকোনো বিষয়ে অভিযোগ পাঠানো। গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেট (যেমন: রাস্তা বন্ধ, যানজট, বিকল্প রাস্তা ইত্যাদি)। এ ছাড়া ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হারসহ গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া যাবে।

জরুরি সাহায্য বাটন চেপে হাইওয়েতে যেকোনো পরিস্থিতিতে নিকটবর্তী হাইওয়ে পুলিশ প্যাট্রোল টিমের কাছে সাহায্য পাওয়া যাবে। হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অঞ্চলভিত্তিক সব সিনিয়র অফিসার ও হাইওয়ে থানার মোবাইল নম্বর, মহাসড়ক সংলগ্ন ও নিকটবর্তী সব হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশনের মোবাইল নম্বরও পাওয়া যাবে। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাইনলোড করে নেয়া যাবে।
Advertisement

সহকারী পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন বলেন, ‘হাইওয়েতে জনসাধারণ যেকোনো ধরনের বিপদে পড়লে এই অ্যাপের সাহায্যে আমাদের জানাতে পারবে। হাইওয়েতে যেকোনো বিষয়ে অভিযোগ পাঠানো, সাহায্য পাওয়া, হাইওয়ে থানার নম্বরসহ বেশ কয়েকটি সেবা এ ‘হ্যালো এইচপি অ্যাপ’ থেকে পাওয়া যাবে’।

অনুষ্ঠানে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাকিল আহম্মেদ হ্যালো এইচপি অ্যাপস ইনস্টলেশনের মাধ্যমে মহাসড়কে ঘটে যাওয়া যে কোনো বিষয়, গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেট যেমন রাস্তা বন্ধ, যানজট, বিকল্প রাস্তা, ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হারসহ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।

এসময় শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকি, সার্জেন্ট জয়ন্ত সরকার, এএসআই (নিঃ) নিহার রঞ্জন সরকার, এএসআই (নিঃ) সগীর হোসেন, এএসআই (নিঃ) আরিফ হোসেন, এটিএসআই জাকির হোসেনসহ পুলিশ সদস্য ও অন্যরা উপস্থিত ছিলেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন