শিবচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মাদারীপুরের শিবচরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে শিবচর উপজেলার মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর নিজ বাড়িতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তার ছোট ভাই শাহাদাত হোসেন নাসরু সিদ্দিকী। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। দোয়া মাহফিলে বক্তারা বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকারের আন্দোলনে বেগ78; খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। তিনি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি।” তারা আরও বলেন, “বেগম খালেদা জিয়া নির্যাতন ও জুলুমের মধ্য দিয়েও দেশের গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে গেছেন। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি, যেন তিনি আবারও দেশের নেতৃত্ব দিতে পারেন।” দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম দিপু, সদস্য আজমল হুদা চৌধুরী ইথু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সদস্য সচিব মনজিল রহমান সিহাব, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাওন চৌধুরী, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সাত্তার উকিলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Comments
No comments
Add a comment: