শিক্ষা কর্মকর্তা লাঞ্চিতের ঘটনা জড়িতদের শাস্তির দাবি করে সংবাদ সম্মেলন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে লাঞ্চিতের সাথে জড়িতরা আমার অনুসারী নয়।
এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করে সংবাদ সম্মেলন করেছেন নাটোর-৪ (বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনের এমপি ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী। শুক্রবার দুপুরে বনপাড়া বাজারস্থ আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমপি বলেন, বৃহস্পতিবার কে বা কাহারা বড়াইগ্রাম উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ঢুকে আমার নাম ব্যবহার করে তাকে লাঞ্চিত করেছে। এ ঘটনা আমার অজ্ঞাতসারে ঘটেছে। এই সকল অনাকাঙ্খিত ঘটনার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। সন্ত্রাসী কখনও আওয়ামীলীগের অনুসারী হতে পারে না। ভুক্তভোগী শিক্ষা কর্মকর্তার প্রতি সমবেদনা জানিয়ে তিনি ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

Comments
No comments
Add a comment: