শিক্ষার মান উন্নয়ন ও পরিবেশ রক্ষায় কাজ করছে সরকার।- মোকতাদির চৌধুরী এমপি।

শিশুদের জন্য সুশিক্ষা ও সুখী জীবন নিশ্চিত করাটাই সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান সরকার একটি শিক্ষাবান্ধব সরকার।শিক্ষার মান ও পরিবেশগত উন্নয়নের জন্য সরকার নানা প্রদক্ষেপ গ্রহণ করেছে।
বঙ্গবন্ধুর স্বপ্নের সুশিক্ষায় শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন সদর উপজেলা ও বিজয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সোমবার(১৩ নভেম্বর)সদর উপজেলা ও বিজয়নগর উপজেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প উদ্ভোধন ও মতবিনিময় সভায় এসব কথা বলেছেন।
সদর উপজেলা ও বিজয়নগরে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের কাজের ভিত্তিপ্রস্তর ও শুভ উদ্বোধনের সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামজা মাহমুদ, জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-স2477;াপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি হাজী মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম শেখ, পিপি এড. মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা শিক্ষা অফিসার বিজয়নগরে উপজেলা নির্বাহী অফিসার এএইচএম ইরফান উদ্দিন আহমেদ, বিজয়নগর থানা ভারপ্রাপ্ত অফিসার(ওসি) রাজু আহমেদ, ম্যানেজিং কমিটির সভাপতি এস আর এম ওসমান গনি (সজিব)প্রমুখ।
ভিত্তিপ্রস্তর উদ্ভোধন ও সুধী সমাবেশে বিজয়নগর উপজেলার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক মোহাম্মদপুর সুন্নিয়া আলিম মাদ্রাসা,আদমপুর ফাজিল মাদ্রাসা,সাটিরপাডা উচ্চ বিদ্যালয় ওসদর উপজেলার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়, সাদেকপুর ইসলামি দাখিল মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল হাই একাডেমি, গৌতম পাড়া ঘাটুরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়সমূহের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্ভোধন করা হয়। এছাড়াও দুপুরে সদর উপজেলার তাবলিগ জামাতের মুরুব্বিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও মতবিনিময় সভায় জেলা ও সদর উপজেলা, বিজয় নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক ও বীর মুক্তিযেদ্ধাবৃন্দ ও উপজেলার প্রশাসনের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।

Comments
No comments
Add a comment: