শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সতনাতন ধর্মালম্বী মানুষের মাঝে শুভেচ্ছা অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৪ টায় পৌর শহরস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী দলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি ও ১৪ দলী মহাজোটের সমন্বয়ক হাজী মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাধারণ সম্পাদক অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাত, এড. মিন্টু ভৌমিক, অম্লিত লাল সাহা।

মতবিনিময় সভায় প্রধান অতিথি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, ধর্ম যার যার উৎসব সবার আসন্ন শারদীয় দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীরা যাতে সুস্থ ও সুন্দর পরিবেশে পূজা উদযাপন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যেই নির্দেশ দেয়া হয়েছে। দল মত নির্বিশেষে সকলে মিলেমিশে এ ধর্মীয় উৎসব উদযাপন করবেন বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পূজা উপলক্ষে সামান্য উপহার গ্রহণ করে সম্মানিত করবেন এবং সুন্দর ও নিশ্চিতে আপনারা ধর্মীয় আচার পালন করবেন। সরকারের পক্ষ হতে সকল প্রকার নিরাপত্তায় প্রশাসনিক ব্যবস্থা ও সহযোগিতা প্রদান করবে।

Comments
No comments
Add a comment: