শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে মতলব উত্তর থানা পুলিশের ব্রিফিং

আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে মতলব উত্তর থানা পুলিশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং পারেড অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ অক্টোবর) সকালে মতলব উত্তর থানা কম্পাউন্ডে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে মতলব আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং পারেড অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ব্রিফিং করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবির।মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন, মতলব উত্তর উপজেলা আনসার ও ভিডিপি প্রতিনিধি মো. আব্দুল্লাহ আল নোমান সহ অত্র থানায় কর্ম80;ত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। এ সময় ওসি মো. রবিউল হক আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে পূজা মন্ডপে নিয়োজিত সকল অফিসার ও ফোর্স এবং আনসার সদস্যদেরকে তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ সতর্কতার সাথে পালন করার লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবির আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং আনসার ভিডিপি সদস্যদেরকে সতর্কতার সাথে পালন করা’সহ যেকোনো অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে পূজা মন্ডপ কমিটির সহায়তায় নিবারনসহ দ্রুত ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার লক্ষ্যে নির্দেশনা প্রদান করেন।

Comments
No comments
Add a comment: