শারদীয়া নবপত্রিকা ৯ম বর্ষপূর্তিতে শারদ সম্মাননা পেল লীলাময় ভট্টাচার্য।

ব্রাক্ষণবাড়িয়া হতে প্রকাশিত শারদীয়া নবপত্রিকা'র ৯ম বর্ষপূর্তিতে চিকিৎসা সেবায় অবদান রাখায় শারদ সম্মাননা পেলেন লীলাময় ভট্টাচার্য।
মঙ্গলবার(২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যমণি মহাদেব পট্টির শিব বাড়ি পূজা মণ্ডপ প্রাঙ্গনে এক বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে শারদীয়া নবপত্রিকা শারদ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শারদীয়া নবপত্রিকা সম্পাদক প্রকাশক প্রসন্ন দাসের সঞ্চালনায় ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সাবেক আহবায়ক অ্যাডভোকেট প্রণব কুমার দাস উত্তম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব সঞ্জীব চন্দ্র সাহা (বাপ্পী), ভারত -বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস।
এছাড়া উপস্থিত ছিলেন রাম ঠাকুর ক্লাবের সাধারণ সম্পাদক অসীম চন্দ্র দেব,পুষ্পাঞ্জলী সংসদের হিসাব রক্ষক রনি বণিক,পরান কুমার বণিক পাপ্পু, শারদীয়া নবপত্রিকার লেখক সৌরভ বণিব,তরুণ লেখিকা বনশ্রীদেবী, রোপক ভট্টাচার্য।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ শারদীয়া নবপত্রিকার প্রকাশনার ভবিষ্যৎ সফলতা কামনা করেন এবং শারদীয়া নবপত্রিকা শারদ সম্মাননা লীলাময় ভট্টাচার্যর হাতে তুলে দেন। অনুষ্ঠান শেষে লীলাময় ভট্টাচার্য শারদীয়া নবপত্রিকা সম্মাননা প্রদান করায় পত্রিকার সাথে সংশিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান ও শারদীয়া নবপত্রিকা প্রকাশনার সমৃদ্ধি সফলতা কামনা করেন।

Comments
No comments
Add a comment: