শত কন্ঠে শত কবির শত কবিতা আবৃত্তি'

ফাহিম হক, কাজীএগ্রো.টিভি
বুধবার, ০২ নভেম্বর ২০২২

অন্তর মম বিকশিত করো অন্তরতর হে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৪ নভেম্বর ,২০২২ খ্রিষ্টাব্দ, সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা'র জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে আবৃত্তিপ্রেমী'র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আবৃত্তি উৎসব ও মিলনমেলা। এবারের আবৃত্তি উৎসবের শিরোনাম 'শতকণ্ঠে শত কবি'র কবিতা আবৃত্তি'। মঞ্চে ১১৩ জন কবির ১১৭ টি কবিতা আবৃত্তি করবেন ১২২ জন আবৃত্তিশিল্পী।

কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ বাংলা সাহিত্যের খ্যাতিমান সব কবিদের কবিতা আবৃত্তি করার জন্য বেছে নিয়েছেন আবৃত্তি শিল্পীরা । নতুন কবিদের কবিতাও আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পীগণ। এছাড়া চর্যাপদ, কবি আলাওলের পদ্মাবতী, মধ্যযুগের বৈষ্ণব পদাবলি, নদের চাঁদ ও মহুয়ার পালা (মৈমনসিংহ গীতিকা), শ্রুতিনাটক,ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্যের অংশবিশেষ এর আবৃত্তি থাকছে এবারের উৎসবে।

"শতকণ্ঠে শত কবি'র কবিতা‌ আবৃত্তি"র এত বড় উৎসব অতীতে কখনো হয়নি এ দাবি আয়োজকদের। কবিতা ও আবৃত্তি যাঁদের পছন্দ এরকম ২ লাখ ২৩ হাজার মানুষ যুক্ত আছেন অনলাইন এই আবৃত্তি সংগঠন টিতে ।"আবৃত্তিপ্রেমী" সকলের সহযোগিতায় বহুল পঠিত ও জনপ্রিয় কবিতা আবৃত্তি থেকে সরে এসে শতাধিক কবি'র কবিতাকে আবৃত্তির জন্য নির্বাচন করেছেন। আগামী ০৪ নভেম্বর আবৃত্তিশিল্পীরা শতাধিক কবি'র কবিতা কণ্ঠে ধারণ করে কবিদের শ্রদ্ধাভরে স্মরণ করবেন।

Advertisement


আবৃত্তিপ্রেমী গ্রুপে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার কবিতা টি আবৃত্তি করে ভিডিও পোস্ট করে আলোচনায় এসেছেন ফরিদপুরের বোয়ালমারী থেকে নিভৃতচারী আবৃত্তিশিল্পী গাজী বিলকিস আরা জামান। সেই আবৃত্তিশিল্পীকে আমরা আবৃত্তির জন্য মঞ্চে নিয়ে এসেছি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ০৪ জন পথশিশু কে আবৃত্তি প্রশিক্ষণ প্রদান করার পর মঞ্চে আবৃত্তি করার জন্য তাঁদেরকে সবার সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আবৃত্তি কুইজ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা এবারের উৎসবে নতুন সংযোজন।

এবারের অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, স্বাধীনতা পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী আশরাফুল আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ড. মুহাম্মদ সামাদ, সভাপতি
জাতীয় কবিতা পরিষদ ও প্রো-ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও উপস্থিত থাকবেন শিল্প-সাহিত‍্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ও গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।

আপনার সদয় উপস্থিতি আমাদের অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও মহিমান্বিত করবে।

শুভেচ্ছান্তে
মোঃ গাউছুল আজম (গাউস)
সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপক, বাংলাদেশ বেতার, ঢাকা এবং আহ্বায়ক, আবৃত্তি উৎসব ও আবৃত্তিশিল্পী মিলনমেলা/২০২২

Comments

মো ইসমাইল হোসাইন

শুভকামনা।

ফাহিম হক

আবৃত্তিপ্রেমী দের মিলনমেলা 🥰🥰

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা