শতাধিক মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান জেলা প্রশাসনের।

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় খেতাবপ্রাপ্ত মুক্তিযদ্ধো ও মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর)বেলা সাড়ে ১১ টায় সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলার পুলিশ সুপার(সার্বিক) মোঃ ইকবার হোসাইন, সিভিল সার্জন ডাঃ নোমান মিয়া ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. হারুন অর রশিদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হুরায়রা ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংবর্ধণা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম বলেন, বাঙালি জাতি কখনো পুরোপুরি স্বাধীন ছিল না। বিভিন্ন সময়ের আমাদের শোষণ -নির্যাতন করা হয়েছে। ১৯৭১ সালে নয় মাস রক্তক্ষয় যুদ্ধের ফলে অর্জিত এই দেশ। স্বাধীনতা অর্জন করেও আমরা নানা ø0;কমের বৈষম্য ও উপনিবেশিকতায় স্বীকার হতে হয়েছে। স্বাধীনতার ৫৪ বছরের পর আমরা আবার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারতেছি। নয় মাস রক্তক্ষয় যুদ্ধ করা সৈনিকদের বিশেষ দিনে সম্মান করার জন্য তাদের অবদানের প্রতিদান দেওয়ার মাধ্যে দায়িত্ব শেষ হবে না। আমাদের উচিত প্রতিদিন সম্মান ও সহায়তা করা। আমরা মুক্তিযুদ্ধে লড়াকু সৈনিকদের সাধ্যমত সম্মান ও শ্রদ্ধা করার চেষ্টা করছি।
আলোচনা শেষে একশত মুক্তিযোদ্ধাসহ পরিবারকে সংবর্ধনা স্বরূপ ফুলেল শুভেচ্ছ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণ্যমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে তপধ্বনি বাজিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেন প্রশাসন। জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক -সামাজিক সংগঠনের পক্ষে হতে শহীদ স্মৃতিস্থম্বে পুস্তবস্থবক অর্পণ ও জাতীয় সংগীত পরিবেশন মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিহগলের সুর বাজিয়ে গার্ড অনার প্রদান করেন। পরে দিনব্যাপী বিজয়মেলা উদ্ভোধন করেন।

Comments
No comments
Add a comment: