লোহিত সাগর তীরে বিলাসবহুল দ্বীপে রোনালদোর দুই ভিলা

অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫


বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের লোহিত সাগর অঞ্চলে দুটি বিলাসবহুল ভিলা কিনেছেন। তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে তিনি যুক্ত হয়েছেন ‘রেড সি রেসিডেন্স’ কমিউনিটিতে। সৌদি গেজেট ও গালফ নিউজ’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোনালদোর কেনা ভিলা রেড সি ইন্টারন্যাশনাল প্রকল্পের অংশ। ভিলাগুলো ব্যক্তিগত দ্বীপে গড়ে তোলা। মূল ভূখণ্ড থেকে দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। সেখানে যাতায়াতের একমাত্র উপায় নৌকা বা সি-প্লেন।


রোনালদো বলেন, প্রথম সফরেই তিনি ও জর্জিনা এই দ্বীপের সঙ্গে গভীর সম্পর্ক অনুভব করেন। দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য তাদের মুগ্ধ করে। তিনি জানান, এখানে তারা শান্তি ও প্রশান্তি খুঁজে পেয়েছেন।

এই দম্পতি একটি তিন শয়নকক্ষের ভিলা কিনেছেন পারিবারিক ব্যবহারের জন্য। পাশাপাশি একটি দুই শয়নকক্ষের ভিলাও কিনেছেন। তারা রিসোর্টটির প্রথম দিকের মালিকদের একজন। ভিলা মালিক হওয়ায় যেকোনো সময় এখানে এসে নিরিবিলি সময় কাটাতে পারবেন।

Advertisement


রেড সি ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী জন পাগানো বলেন, রোনালদোর বিনিয়োগ এই গন্তব্যের আকর্ষণ প্রমাণ করে। এখানে বিলাসিতা, প্রকৃতি ও গোপনীয়তার সুন্দর সমন্বয় রয়েছে। সব স্থাপনা চলছে নবায়নযোগ্য জ্বালানিতে।

এখন পর্যন্ত এখানে নয়টি বিলাসবহুল হোটেল চালু হয়েছে। শুরা আইল্যান্ডে আরও ১১টি রিসোর্ট চালুর প্রস্তুতি চলছে। থাকবে গলফ কোর্স, রেস্তোরাঁ, শপিং ও সাংস্কৃতিক কেন্দ্র। রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রিয়াদ, জেদ্দা, দুবাই, দোহা ও মিলানে সরাসরি ফ্লাইট রয়েছে। তাই বিশ্ব তারকাদের জন্য এটি হয়ে উঠছে নিরাপদ ও নিরিবিলি অবকাশকেন্দ্র।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন