লোহাগাড়ায় পদুয়া বাজারে মাছ ব্যবসায়ীদের মাছ বিক্রয়ে বাঁধা প্রদানের অভিযোগ

সাইফুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি।
বুধবার, ০৯ নভেম্বর ২০২২

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী পদুয়া তেওয়ারীহাটের কাঁচা বাজারে মাছ ব্যবসায়ীদের মাছ বিক্রয়ে বাঁধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে। 

এ বিষয়ে ৬ নভেম্বর এবং ৮ নভেম্বর  উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দুটি লিখিত অভিযোগ করেন বাজারের ইজারাদার মুহাম্মদ আলমগীর। লিখিত বক্তব্যে তিনি জানান, বিগত বেশ কিছুদিন ধরে পদুয়া তেওয়ারীহাটের কয়েকজন ব্যবসায়ী ক্ষমতার দাপট দেখিয়ে বাজার বেদখলের উদ্যেশ্যে বিভিন্ন পায়তারা করে আসছে। বিশেষ করে পদুয়া বাজারের মাছ বাজার সংলগ্ন আর সি. সি. ঢালাইকৃত মাছ বাজারের জায়গা এবং বাজারের সরকারি নালা ভরাট করে নিজেদের কাজে ব্যবহার করে আসছে। বর্তমানে বাজারের সরকারি নালা সম্পূর্ণরুপে ভরাট করার কারণে উল্লেখিত ব্যক্তিদের বাসা এবং দোকানের পানি চলাচল ব্যঘাত হওয়ার অজুহাতে সরকারি খরছে নির্মিত আর.সি.সি ঢালাইকৃত মাছ বাজারের জায়গা খনন করে পাইপ স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। ইজারাদার হিসেবে তাদেরকে এমন অবৈধ কাজে বাঁধা দিতে গেলে উক্ত বাধাঁ উপেক্ষা করে আইনের তোয়াক্কা না করে পাইপ স্থাপনের কাজ অব্যাহত রাখে। উক্ত সময় তাদের সাথে বড় ধরনের সংঘাতের আশাংকায় আপনার দপ্তরে অবহিত করি।

Advertisement
অভিযোগের পর গত সোমবার রাত ৯টার দিকে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করলেও পরক্ষনে ক্ষমতার দাপট দেখিয়ে পুনরায় কাজ শুরু করে দেয় তারা। এরপর ইজারাদার গং তাদের বাঁধা প্রদান করলে বর্তমানে কাজ বন্ধ রাখলেও সংঘবদ্ধভাবে দলবল নিয়ে সন্ত্রাসী কায়দায় পাইপ স্থাপনা করার পরিকল্পনা করে যাচ্ছে এবং মাছ ব্যবসায়ীদের ভয়-ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছে। 

মাছ বিক্রেতা বাবলা জলদাশ জানান, মাছ বাজারের পাশ্ববর্তী বিল্ডিং থেকে ময়লা পানি  গড়িয়ে পড়ে মাছ বাজারে আসা ক্রেতা- বিক্রেতাদের কাজে বিঘ্ন ঘটছে। এসব পানির  কারণে মাছ ব্যবসায়ীদের গালি দিচ্ছে বাজারে আসা ক্রেতারা। তিনি আরো জানান, পাশ্ববর্তী ব্যবসায়ীরা তাদের মাছ বাজারে বসে মাছ বিক্রি করতে দিচ্ছেনা। মাছ নিয়ে বসলে তাদেরকে উঠিয়ে দেয়।

খোকন জলদাশ নামে এক মাছ ব্যবসায়ী জানান, আমাদের মাছ বিক্রয়ে বাঁধা দেওয়ায় প্রতিদিন মাছ গুলো নষ্ট হয়ে যাচ্ছে। গুনতে হচ্ছে ব্যবসায় লোকসান। মাছ ব্যবসায়ীদের রক্ষা করতে উপজেলা প্রশাসনের কাছে জোর দাবী জানান তিনি। অভিযুক্তদের পক্ষে নুরুল আবছার জানান, আমরা মাছ ব্যবসায়ী কাউকে হুমকি প্রদান করিনাই। আমাদের দোকানের সামনে রাস্তার উপর মাছ ব্যবসায়ীরা বসে মাছ বিক্রি করে যাচ্ছে। এতে আমাদের দোকানে ক্রেতাদের আসতে সমস্যা হচ্ছে। ইউএনও মহোদয় এসে যেটা সিদ্ধান্ত দেয় সেটা আমরা মেনে নেবো। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ জানান, একটা লিখিত অভিযোগ পেয়েছি। সরজমিনে পরিদর্শন করে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন