লিপস্টিকসহ বিভিন্ন প্রসাধন সামগ্রীর দাম বাড়ছে

অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫


২০২৫–২৬ অর্থবছরের বাজেট ঘোষণায় ঠোঁট, চোখ ও মুখমণ্ডলে ব্যবহৃত বিদেশি প্রসাধনপণ্যে কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ফলে লিপস্টিকসহ বিভিন্ন প্রসাধন সামগ্রীতে বাড়তি ব্যয় করতে হবে।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় নতুন বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, বাজেট প্রস্তাবে রাজস্ব আয় বাড়াতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কিছু পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা করা হয়েছে। এতে প্রসাধন সামগ্রীর দাম বাড়তে পারে।

এই তালিকায় রয়েছে– লিপস্টিক, লিপ লাইনার, লিপ গ্লস, লিপ জেল, আই শেডো, আই লাইনার, আই ব্রো পেন্সিল, মাশকারা, মেনিকিউর পেডিকিউরে ব্যবহৃত জেল, পাউডার, যেকোনো ধরনের ফেস বা স্কিনের ক্রিম, ময়েশ্চার লোশন, মেক–আপ কিট, ফাউন্ডেশন, ফেসওয়াশ, মেহেদিসহ আমদানি হওয়া নানা ধরনের প্রসাধনী। এসব পণ্যের ক্যাটাগরি ভেদে আমদানির সময় সর্বনিম্ন শুল্কায়ন মূল্য ৫ ডলার থেকে বেড়ে ৪০ ডলার পর্যন্ত হয়েছে।

Advertisement

বাজেটে প্রতি কেজি লিপস্টিকে সর্বনিম্ন শুল্কায়ন মূল্য ৪০ ডলার পর্যন্ত করা হয়েছে, যা আগে ছিল ২০ ডলার।

বাজেটে দেখা গেছে, আগে লিপ জেল, লিপ গ্লোস এবং লাইক পণ্যে কোনো আমদানি শুল্ক ছিল না। এবার তা বৃদ্ধি করে কেজিতে ২০ ডলার করা হয়েছে। আই মেকারে কেজিতে ৭ ডলার থেকে আমদানি শুল্ক বাড়িয়ে ১০ ডলার করা হয়েছে। মেনিকিউর–পেডিকিউর পণ্যে আমদানি শুল্ক ৫ ডলার থেকে বাড়িয়ে ১০ ডলার করা হয়েছে। কেজিতে ফেইস, স্কিন ক্রিমে আমদানি শুল্ক ৮ ডলার থেকে বাড়িয়ে ২০ ডলার করা হয়েছে।

প্রতি কেজি ময়েশ্চার লোশনের আমদানি শুল্ক ৮ থেকে বাড়িয়ে ১০ ডলার করা হয়েছে। প্রতি কেজি ফেইস ওয়াশে সাড়ে ছয় ডলার থেকে বাড়িয়ে আমদানি শুল্ক ১০ ডলার করা হয়েছে। প্রতি কেজি মেকআপ কিট, ফাউন্ডেশন অ্যান্ড লাইক প্রডাক্টসে আমদানি শুল্ক ৬ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে।

এর আগে, ২০২৫–২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি দেশের ৫৪তম এবং অন্তবর্তীকালীন সরকার ও অর্থ উপদেষ্টার প্রথম বাজেট।

নতুন অর্থবছরে বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হয়।

উল্লেখ্য, জাতীয় সংসদ না থাকায় বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশন–এ (বিটিভি) অর্থ উপদেষ্টা বাজেট বক্তব্য পেশ শুরু করেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন