শুরু হচ্ছে ওয়ান্ডার ওমেন উদ্যোক্তা অ্যাওয়ার্ড ২০২৫
নারী উদ্যোক্তাদের সাফল্য ও অবদানকে স্বীকৃতি দিতে আগামী ১৮ নভেম্বর রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ান্ডার উইমেন উদ্যোক্তা অ্যাওয়ার্ড ২০২৫’। অনুষ্ঠানের আয়োজন করেছে Power of Wonder Women।
এবারের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশায় সফল ২৫ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হবে। উদ্যোক্তা হিসেবে নারীর অগ্রযাত্রা, নেতৃত্ব, সামাজিক প্রভাব ও কর্মদক্ষতাকে কেন্দ্র করেই এই পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে চীফ গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন মেঘনা আলম, ন্যাশনাল ডিরেক্টর, মিস আর্থ বাংলাদেশ।অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ইসমত আরা জাকিয়া, ফাউন্ডার ও প্রেসিডেন্ট, Power of Wonder Women।
এ উপলক্ষে আয়োজকরা বলেন, দেশের নারী উদ্যোক্তাদের স্বপ্ন ও সাফল্যকে জাতীয়ভাবে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। একই সঙ্গে নতুন প্রজন্মের নারীদের ব্যবসা ও উদ্যোগে এগিয়ে আসতে অনুপ্রাণিত করাই এ আয়োজনের উদ্দেশ্য।

Comments
No comments
Add a comment: