মোংলা বন্দরে ভারত থেকে এলো ৫ হাজার টন চাল: খালাস শুরু বৃহস্পতিবার

মোংলা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি (জি টু জি) চুক্তির আওতায় ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। মঙ্গলবার সন্ধ্যায় জাহাজটি মোংলা বন্দর চ্যানেলের বেসক্রিকে নোঙ্গর করে।
খাদ্য অধিদপ্তরের মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুল সোবহান সরদার জানান, ভিয়েতনাম পতাকাবাহী ‘এম,ভি হং টার্ন’ নামক জাহাজে করে এই চাল ভারত থেকে এসেছে। বুধবার বিকেলে জাহাজটি থেকে চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা ও খুলনার ল্যাবে পাঠানো হয়েছে। ল্যাব টেস্টের রিপোর্ট পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চাল খালাস ও পরিবহণ শুরু হবে।
জাহাজে গিয়ে নমুনা সংগ্রহ ও চাল পরিদর্শন করেছেন খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খাদ্য অধিদপ্তরের খুলনার চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক এস,কে মশিশার রহমান।
খালাসকৃত চাল নদীপথে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার খাদ্য গুদামে পাঠানো হবে।
জাহাজটি থেকে সম্পূর্ণ চাল খালাসে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে।
সামগ্রিক আমদানি: সরকারি চুক্তিতে ভারত, মায়ানমার ও পাকিস্তান থেকে মোট ৮ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হচ্ছে। এর মধ্যে মোংলা বন্দর দিয়ে এ পর্যন্ত ২৫ হাজার মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

Comments
No comments
Add a comment: