লালমনিরহাটে আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযানে পলাতক ৩ আসামী গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানার ভুক্ত পলাতক ৩ জন আসামি কে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।
আদিতমারী থানা অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এস,আই,মোঃ আমিনুল ইসলাম, এস,আই,সালেহুর রহমান, এ,এস,আই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ আদিতমারী থানাধীন কমলাবাড়ী ইউনিয়নের রাতে বিশেষ অভিযান চলিয়ে মামলা নং- এমআর ৭১/২ সংক্রান্তে আসামী ইদ্রিস আলী, পিতা- আঃ আউয়াল, সাং-ছোট কমলাবাড়ী, এমআর ১১৭/২৩ সংক্রান্তে আসামী আব্দুল মেছের, পিতা- মৃত আবু সাহিদ, সাং- বড় কমলাবাড়ী এবং এমআর ১১৭/২৩ (আদিত) আসামী সফিকুল ইসলাম, পিতা-মোহাম্মদ আলী, সাং- ভেটেশ্বর কুমড়ীরহাট, সর্ব থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটদের গ্রেফতার করেছে।পরে গ্রেফতারকৃত আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Comments
No comments
Add a comment: