লক্ষ্মীপুরের জাতীয় নির্বাচন ও গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬ ও গণভোটকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন, রায়পুর উপজেলা পরিষদ কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রাটি রায়পুর উপজেলার প্রধান প্রধান সড়ক ও রায়পুর বাজারের বিভিন্ন সড়ক প্রদর্শন করে পুনরায় রায়পুর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার, সরকারি কমিশনার ভূমি নিগার সুলতানা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী জনপ্রতিনিধি, ছাত্র, শিক্ষকসহ সাধারণ মানুষের এতে অংশগ্রহণ করেন।
পরে শোভাযাত্রাটি শেষে আলোচনা সভায় বক্তারা বলেন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক নির্বাচন নিশ্চিত করতে ও গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার বিষয় বলা হয়। গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রত্যেক নাগরিকের ভোটাধিকার প্রয়োগ অপরিহার্য।

Comments
No comments
Add a comment: