রেমিট্যান্স যোদ্ধার উপর হাতুরি বাহিনীর হামলা প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নাটোরের নলডাঙ্গার রেমিট্যান্স যোদ্ধা রাকিব শেখের উপর হাতুরি বাহিনীর হামলা,তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।
শনিবার(১১ অক্টোবর) সন্ধায় উপজেলার বাঁশিলা গ্রামে বাঁশিলা গ্রামবাসীর ব্যানার শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন,আহত রাকিবের পিতা আব্দুল হাই শেখ,নলডাঙ্গা উপজেলা সমবায় দলের সভাপতি আনোয়ার হোসেন ইরাক,মাধনগর স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক সাজ্জাদ খান বিটল,মাধনগর স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম অমি,বিএনপি নেতা রায়হান মিনাসহ প্রমূখ। মানববন্ধনে বক্তরা বলেন,পূর্ব শত্রুতার জেরে আওয়ামীলীগের হাতুরি বাহিনী,রেমিট্যান্স যোদ্ধা রাকিব শেখের উপর হামলা চালায়। এখন তারাই রাকিবের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের শুরু করেছে। রাকিবের উপর যেভাবে পূর্ব শত্রুতার জেরে হাতুরি বাহিনী হামলা করেছে,তাতে আমরা সকলে মনে করেছিলাম সে মারা গেছে। বর্তমানে সে কিছুটা সুস্থ। কিন্তু তাকে সেই বাহিনী আজও পর্যন্ত বাড়িতে আসতে দিচ্ছে না। তার পরিবারকেও প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। বর্তমানে রাকিবের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। একজন রেমিট্যান্স যোদ্ধা তার বাড়িতে আসতে পারছেনা,তাকে ও তার পরিবারকে প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হতে হচ্ছে।আমাদের বাঁশিলা গ্রাম একটি আদর্শ গ্রাম,আমরা সবাই শান্তিতে বসবাস করতে চাই। এজন্য আমরা গ্রামবাসী আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

Comments
No comments
Add a comment: