রেকর্ড ৩১ ছক্কার ম্যাচ দেখলো বিপিএল

অনলাইন ডেস্ক
সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫

সিলেট পর্বে রেকর্ড সংখ্যক ছক্কা দিয়ে শুরু হলো বিপিএল।

আজ সোমবার সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা মেরেছেন মোট ৩১টি ছক্কা। সিলেটের ছক্কা ১৬টি, রংপুরের ১৫টি।শুরুতে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স তুললো ২০৫ রান। হাফ সেঞ্চুরি পেলেন রনি তালুকদার ও জাকির হাসান। শেষটা দারুণ করলেন অ্যারন জোন্স ও জাকের আলী। কিন্তু তাদের ওই রান যথেষ্ট হয়নি একদমই। অ্যালেক্স হেলসের সেঞ্চুরি ও সাইফ হাসানের ঝড়ে ৮ উইকেটে ১ ওভার বাকি থাকতেই জয় পায় রংপুর রাইডার্স।  এই ম্যাচে সবমিলিয়ে ৩১টি ছক্কার দেখা মিলেছে। যা বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে ২৯ ছক্কার দেখা মিলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪) ও ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহীর (২০২৪-২৫) ম্যাচে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৪৭ রানের উদ্বোধনী জুটি পায় সিলেট স্ট্রাইকার্স। ১২ বলে ১৮ রান করে জর্জ মানসি ফিরলে এই জুটি ভেঙে যায়। পাওয়ার প্লের ছয় ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান করে

Advertisement
সিলেট।  হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার রনি তালুকদার। ৩২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৩২ বলে ৫৪ রান করে মাহেদী হাসানের বলে এলবিডব্লিউ হন তিনি। জাকির হাসানকে সঙ্গে নিয়ে ২৩ বলে ৪১ রানের জুটি গড়েছিলেন ডানহাতি এই ওপেনার।  

পরে ৪ ছক্কার ইনিংসে ৩৮ বলে ৫০ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন জাকির। সিলেটের হয়ে শেষটা দারুণ করেন অ্যারন জোন্স ও জাকের আলী। ১৯ বলে ১ চার ও ৪ ছক্কায় ১৯ বলে ৩৮ রান করেন জোন্স। ৫ বলের তিনটিই ছক্কা হাঁকিয়ে জাকের করেন ২০ রান। রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। আগের ম্যাচে বিপিএলে অভিষিক্ত আজিজুল হাকিম তামিম ব্যর্থ হন আরও একবার। ৫ বলে শূন্য রানে তানজিম হাসান সাকিবের বলে তার হাতেই ক্যাচ দিয়ে আউট হন তিনি।  

এরপর বড় জুটি গড়েন হেলস ও সাইফ হাসান। ১০১ বলে ১৮৬ রানের জুটিতে ম্যাচ একদম মুঠোয় নিয়ে আসেন তারা। ৩ চার ও ৭ ছক্কায় ৪৯ বলে ৮০ রান করে ১৮তম ওভারে গিয়ে তানজিম সাকিবের শিকার হন সাইফ। তবে হেলস শেষ পর্যন্ত থাকেন অপরাজিত। ১০ চার ও ৭ ছক্কার ইনিংসে ৫৬ বলে ১১৩ রান করেন এই ইংলিশ ওপেনার। এদিকে চার ম্যাচের সবগুলোতে জিতে শীর্ষেই আছে রংপুর।  


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন