রূপগঞ্জে ইছারমাথা সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইছারমাথা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাজেদা বেগম নামে এক নারী নিহত হয়েছে। এসময় শিশুসহ একই পরিবারের ৫ জন গুরুতর আহত হয়েছে।
বুধবার দুপুরে পূর্বাচল উপ-শহরের জলসিড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার উপ পরিদর্শক এসআই শাওন জানান, বুধবার দুপুরে ইটবাহী একটি ইছারমাথা ইছাপুরা বাজারের দিকে যাওয়ার পথে পূর্বাচল উপশহরের জলসিড়ি ভূঁইয়া বাড়ির পাশে একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাজেদা বেগম নামে এক নারী নিহত হয়। এসময় শিশুসহ একই পরিবারের আরো ৫ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ইছারমাথার হেলপার আইয়ুবকে আটক করা হলেও ড্রাইভার মিন্টু পালিয়ে যায়।

Comments
No comments
Add a comment: