রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব সমর্থকদের গরু-খাসি দিয়ে ভোজের আয়োজন

মোঃ ইসরাফিল হোসেন,রাজশাাহী জেলা প্রতিনিধি
বুধবার, ২১ ডিসেম্বর ২০২২



আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার তিনদিন পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আর্জেন্টিনা ফ্যানস ক্লাব সমর্থকদের উল্লাস থামছে না। এ জয়কে আরও বিশেষভাবে উদযাপনের জন্য গরু ও খাসি জবাই করে মধ্যাহ্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবারের (২২ ডিসেম্বর) এ আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফ্যানস ক্লাব। উক্ত মধ্যাহ্ন ভোজে ১০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে সব শিক্ষার্থী অংশ নিতে পারবে।

এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আর্জেন্টিনার পতাকা নিয়ে ক্ষুদ্র দলে দলে আনন্দ মিছিল করছেন শিক্ষার্থী। কিছু শিক্ষার্থী এক হলেই মেসি মেসি বলে চিৎকারে মাতিয়ে তুলছেন ক্যাম্পাস। ৩০ ফুট লম্বা আর্জেন্টিনা পতাকা হাতে নিয়ে সাবাস বাংলাদেশ মাঠে স্লোগান দিতে দেখা যায় আইন বিভাগের শিক্ষার্থীদের। শুধু তাই নয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে চলছে আর্জেন্টিনাকে নিয়ে বিভিন্ন আলোচনা।

Advertisement
এর আগে রোববার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ছাত্রলীগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে বড় পর্দায় ফাইনাল খেলে দেখেন প্রায় ১০ হাজার শিক্ষার্থী। খেলা শেষে মোবাইলের ফ্ল্যাশলাইটের আলো জ্বালিয়ে স্লোগান দিচ্ছিলেন তারা। তখন লাইটের আলোয় আলোকিত হয়ে উঠে পুরো শেখ কামাল স্টেডিয়াম।

ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী তুহিনুজ্জামান  বলেন, মেসির জীবনে একমাত্র অপূর্ণতা ছিল বিশ্বকাপ জেতা। বিশ্বকাপ জিতে সেটাও পূর্ণ করেছে। একই সঙ্গে আমাদেরও পরিপূর্ণ করেছেন। আমাদের এ আনন্দ অনেকদিন চলবে। কারণ আমাদের দীর্ঘদিনের চাওয়া ও মেসির জীবনের অপূর্ণতা পূর্ণ হয়েছে এ বিশ্বকাপ জেতার মাধ্যমে।

বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী জয় আহমেদ বলেন, আমাদের আনন্দ চলবে। মেসির হাতে কাপ দেখার ইচ্ছে সেই ছোটবেলা থেকে। সেটা পূর্ণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমরা প্রিয়দলকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশাকরি মেসি আমাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন