রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন

রাজশাহীতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বাসটিতে আগুন ধরে যায়। রোববার (১৯ নভেম্বর) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার উদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি পুড়ে গেলেও, বাসে থাকা কোনো যাত্রী আহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিমু নূর তাজ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি গোদাগাড়ী উপজেলার উদপুর নামক স্থানে পৌঁছালে। দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেলে এসে৷ চলন্ত বাসটিতে পেট্রলবোমা ছুঁড়ে পালিয492;ে যায়। এতে বাসটিতে আগুন ধরে যায়। চালক বাসটি তৎক্ষণিক থামিয়ে দেয়। এবং বাসে থাকা যাত্রীদের মাঝে, আতঙ্ক ছড়িয়ে পড়ে তাৎক্ষণিক যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যায়। এ সময় মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মতিন বলেন, ‘কারা বাসে আগুন দিয়েছে তা জানা যায়নি। দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার কারণে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। লোকজন তাদের চিনতে পারেননি। এ বিষয়ে পুলিশ কাজ করছে বলে জানান তিনি

Comments
No comments
Add a comment: