রাজশাহীর আরডিএ মার্কেটে ভয়াবহ আগুন,প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

মোঃ ইসরাফিল হোসেন,রাজশাহী জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪



রাজশাহী নগরীর সাহেববাজারে অবস্থিত আরডিএ মার্কেটের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৭টার দিকে আরডিএ মার্কেটের সামনের অংশে ‘মেসার্স এক নম্বর গদি’ নামের এই মুদি ও মনিহারি দোকানের গুদামে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এক নম্বর গদি রাজশাহীর প্রায় ২০০ বছরের পুরনো একটি ব্যবসা প্রতিষ্ঠান। এটির মালিক ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। এই দোকানের সব কর্মচারী লভ্যাংশের সমান মুনাফা পান।

এটির নিচতলায় দোকান। দোতলায় রয়েছে গুদাম আর কর্মচারীদের থাকার ব্যবস্থা। সেখানে কর্মচারীরা রান্না করতেন। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আরডিএ মার্কেটের প্রবেশপথের ডানপাশে এই মেসার্স এক নম্বর গদি অবস্থিত। এর দোতলায় দাউ দাউ করে আগুন লাগে। এতে আতঙ্কিত হয়ে পড়েন পুরো মার্কেটের ব্যবসায়ীরা।

আগুন মার্কেটের ভেতরে ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো। তিনতলা এই মার্কেটের পরিবেশ একেবারেই ঘিঞ্জি। সামনের সাহেববাজারের রাস্তা ছাড়া তিনপাশে সরু গলি। সেদিক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর ব্যবস্থা নেই। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই মার্কেটটিকে দুইবার অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সতর্কতামূলক ব্যানার টানানো হয়েছে। কিন্তু রাতারাতি সেসব ব্যানার মার্কেটের সামনে থেকে গায়েব হয়ে যায়।
Advertisement

আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহীর উপপরিচালক ওহিদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট একসঙ্গে প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। দোতলায় গুদামের পাশে কর্মচারীদের রান্নার ব্যবস্থা ছিল। সেখানে লাকড়ি পুড়িয়ে রান্না করা হতো। আবার গ্যাসের সিলিন্ডারও ছিল। গ্যাস সিলিন্ডার, চুলার আগুন নাকি বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুন লেগেছিল তা এখনই বলা যাচ্ছে না। এটি তদন্তের পর বলা যাবে।

তিনি বলেন, এই মার্কেটের আশপাশে পানির আধার নেই। ফায়ার সার্ভিসের কাজ করার মতো পরিবেশও নেই। পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো। এখন পর্যন্ত তারা এক নম্বর গদির ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেননি। আর গুদামে কেউ না থাকার কারণে হতাহতের কোন ঘটনা নেই।

এক নম্বর গুদামে আগুনের খবর পেয়ে অসুস্থ শরীর নিয়ে ছুটে আসেন ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। আসেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা। মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, এই মার্কেটটি অগ্নিকাণ্ডের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এটি ভেঙে নতুন করে মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

Comments

No comments

Add a comment:

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য