রাজশাহীতে র্যাবের হাতে ১ কেজি হিরোইন সহ আটক (০২)

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় রেলক্রসিং এলাকায় অপারেশন পরিচালনা করে -১ কেজি ২০০ গ্রাম হিরোইনসহ দুই জনকে আটক করে এবং একটি ট্রাকের কাগজ পত্র ০২টি, মোবাইল-জব্দ করে করে। আটককৃত আসামিদের উভয়ের সাং-হারুপুর বাগানপাড়া (কাঁঠালবাড়িয়া মোড়), থানা কাশিয়াডাঙ্গা, জেলা রাজশাহী
আটকৃত ট্রাক চালক মোঃ সাকিব শান্ত (২৪), পিতা-মৃত জিয়ারুল হক কালু, অন্য আসামি। মোঃ আবুল হায়াত (২২), পিতা-রেজাউল করিম, ২ অক্টোবর রাতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ০১ টি রড বোঝাই ট্রাকযোগে মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী জেলা শহরের দিকে আসছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা ক্রসিং মোড়ে চাঁপাইনবাবগঞ্জ টু রাজশাহী মহাসড়কে র্যাবের ( ৫) এর একটি অপারেশনের দল চেকপোষ্ট পরিচালনা করে।এ সময় চাঁপাইনবাবগঞ্জ হইতে রাজশাহী দিকে নীল ও হলুদ রংয়ের ০১টি ট্রাক আসলে সিগন্যাল দিয়ে গতিরোধ করে পাঁকা রাস্তার উপর দাঁড় করানো মাত্রই উক্ত ট্রাকের চালক এবং ট্রাকে থাকা আরেক ব্যক্তি সহ দরজা খুলে দুই পালানোর চেষ্টা করে এ সময় র্যাবের সদস্যরা ওই (দুই) জন ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করে।
আটককৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন এবং তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ট্রাকে মালামাল পরিবহনের আড়ালে অবৈধভাবে মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হতে হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে এবং উক্ত মাদকদ্রব্য হেরোইন চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ে উদ্দেশ্যে নিজ হেফাজতে সিলেট-হবিগঞ্জ এলাকায় যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল।আটককৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Comments
No comments
Add a comment: