রাজশাহীতে ব্রাজিব্রাজিলরে জয়ে গানের তালে তালে সমর্থকদের উল্লাস

মোঃ ইসরাফিল হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২


কাতার বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। খেলা শেষে রাজশাহীতে সাউন্ডবক্স বাজিয়ে গানের তালে তালে উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা।

ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার খেলা শুরু হয় সোমবার (৫ ডিসেম্বর) দিনগত রাত ১টায়। শেষ হয় রাত ৩টার কয়েক মিনিট আগে। ম্যাচের প্রথমার্ধে চার গোল করে দলকে এগিয়ে রাখেন নেইমাররা। দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা না পেলেও ব্রাজিলকে ১ গোল দেয় দক্ষিণ কোরিয়া। সর্বশেষ ৪-১ গোলের ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে সালসাওরা।

দিনগত রাত ৩টার কিছু আগে রেফারির বাঁশি বাজতেই বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। সাউন্ডবক্স বাজিয়ে গানের তালে তালে নাচতে থাকনে তারা। কেউ ঢোল বাজাচ্ছেন, আবার কেউ বাঁশি, কেউবা পতাকা উড়িয়ে চিৎকার করে বলছেন ব্রাজিলের জয়। রাজশাহীর তালাইমাড়িসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টিভি রুমে, শিক্ষার্থীরা ছোট-বড় পতাকা নিয়ে আনন্দ করতে থাকে।

Advertisement

ঢোল বাজাচ্ছিলেন সাবিদ নামে এক ব্রাজিল সমর্থক। তিনি বলেন, ‘৪-১ গোলের ব্যবধানে জিতেছি। আনন্দ আর ধরে রাখতে পারিনি। তাই কিছু সময়ের জন্য বেরিয়ে এসেছি। ঢোল বাজিয়ে সবাই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি।’ ব্রাজিলের জন্মগত ভক্ত জাহাঙ্গীর আলম দুর্লভ বলেন, ‘ব্রাজিলের জন্য রাত জাগা সার্থক। ব্রাজিলের এ ক্রীড়া নৈপুণ্যতা নতুন কিছু নয়। আমি চাই ফাইনালে আর্জেন্টিনাকে এমন খেলা দেখিয়ে বিশ্বকে তাক লাগাবে প্রিয় দলটি।’

রাত জেগে তালাইমাড়ি মোড়ে বড় পর্দায় খেলা দেখতে এসেছেন ব্রাজিলের আরেক সমর্থক ফয়সাল আহমেদ। তিনি বলেন, ‘ব্রাজিল মানেই বিশ্বসেরা ফুটবল টিম, ব্রাজিল মানেই উন্মাদনা। আজ ভেবেছিলাম ব্রাজিল কমপক্ষে ১ হালি গোল দেবে এবং দিয়েছেও। এতে আমি মহাখুশি।’ তবে ব্রাজিলের খেলা দেখতে তালাইমাড়িতে ভিড় জমিয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরাও। তারা ব্রাজিলের বিপক্ষে গিয়ে কোরিয়ানদের সাপোর্ট নিতে দেখা গেছে। দক্ষিণ কোরিয়া ১ গোল করায় তাদের উল্লাস চোখে পড়ার মতো। এমনি একজন সমর্থক রুয়েট পড়ুয়া ছাত্র মোজাম্মেল হোসেন সবুজ।

তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়া দুর্বল টিম তাই ব্রাজিল চারটা গোল দিতে পেরেছে। আমার প্রিয় দলে আর্জেন্টিনার সঙ্গে খেলা পড়লে কয়টা গোল দিতে পারে তখন দেখতাম।’ ব্রাজিলের আরেক সমর্থক মো. নাদিম বলেন, ‘ছোট বেলা থেকেই ব্রাজিলকে ভালোবাসি। তবে আর্জেন্টিনা সমর্থকরা অনেক বড় বড় কথা বলে। এখন তাদের দেখা নেই। এবারের বিশ্বকাপ নিয়ে আবারও বিশ্বকে তাক লাগিয়ে দেবে ব্রাজিল।’

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন