রাজশাহীতে পুলিশের গাড়ি ভাঙচুর ও ৪ পুলিশ সদস্য আহত

আজ, সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সন্ধ্যা সাতটায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।, এই তফসিল ঘোষণার পরপরই রাত সাড়ে ৮ দিকে । রাজশাহী নগরীর সপুরা এলাকায় পুলিশের টহল গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে জামায়াত-শিবির নেতাকর্মী। এতে চার পুলিশ আহত হয়েছেন।
তফসিল ঘোষণার পর রাত সাড়ে ৮টার দিকে ঝটিকা মিছিল বের করে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে ,রা460;শাহী মুক্তিযোদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে ঝটিকা মিছিল বের করে জামায়াত শিবির নেতাকর্মীরা। মিছিলটি পানি উন্নয়ন বোর্ডের পাশের রাস্তা দিয়ে সপুরার দিকে যায়। এ সময় অপরদিক থেকে আসা, বোয়ালিয়া থানার উপ-শহর ফাঁড়ির একটি টহল পিকআপ আসছিল। এ সময় জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশের গাড়ি দেখে, তাদের উপর অতর্কিত হামলা ও পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে,
এ সময় চার পুলিশ সদস্য আহত হয় এবং পুলিশ গাড়ি রেখে ঘটনাস্থল ত্যাগ করে । পরে বাঁশ ও লোহার রড দিয়ে গাড়ি ভাংচুর করে। ওই পুলিশ পিকআপে ছয়জন পুলিশ সদস্য ছিলো বলে জানা যায় । পরে খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। এর আগে জামায়াত-শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে আহত চার পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ইটের আঘাতে চার পুলিশ আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Comments
No comments
Add a comment: