রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

মোঃ ইসরাফিল হোসেন,রাজশাহী জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২



বছরের শেষ মাসের শেষ সপ্তাহে শেষ কর্মদিবসে আজ উৎসবমুখর হয়ে উঠেছে বিভাগীয় শহর রাজশাহী। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) তিনটি ওয়ার্ড, জেলার একটি পৌরসভা ও দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ।

সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) একযোগে রাজশাহী সিটি করপোরেশনের ৯ নম্বর সংরক্ষিত নারী আসন, জেলার বাঘা পৌরসভা, পুঠিয়ার ভাল্লুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

রাজশাহী জেলা নির্বাচন কার্যালয় জানায়, সিটি করপোরেশনের সাধারণ ২৫, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডে শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মহানগরীর বোয়ালিয়া ও মতিহার থানা এলাকার ১৩টি ভোটকেন্দ্রের ১১১টি বুথে ইভিএম মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

উপ-নির্বাচনে ৩টি ওয়ার্ড মিলে প্রায় ৪০ হাজার ভোটার। এই নির্বাচনে ৯ জন প্রার্থীর মধ্যে আয়শা খাতুন (আনারস), তন্ময় আক্তার (মোবাইল ফোন), নুরুন নাহার বেগম (বেহালা), ফাতেমা খাতুন (চশমা), ফেরদৌসী (ডলফিন), রোকেয়া বেগম খুশি (বই), সখিনা খাতুন (গ্লাস), সাইমা (হেলিকপ্টার), শোভা বেগম (জিপ গাড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিটি করপোরেশনের এই উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলওয়ার হোসেন জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল ১০টা পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা সতর্ক রয়েছেন। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীও নিরাপত্তা জোরদার করেছে।

এদিকে রাজশাহীর বাঘা উপজেলার সদর পৌরসভা নির্বাচনে ৫ জন মেয়র, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ৩৬ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে একজন আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে ভোট করছে। অন্য ৪ জন স্বতন্ত্র হিসেবে ভোট করছেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

Advertisement
এখানে ইভিএম মেশিন ভোটগ্রহণের জন্য ১১ জন প্রিজাইডিং অফিসার, ৯০ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১৮০ জন পোলিং অফিসার কাজ করছেন। শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে ৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য আছেন। এছাড়া ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মেয়র পদে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু (নৌকা), জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র আক্কাছ আলী (জগ), পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম (নারিকেল গাছ), পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন (কম্পিউটার) এবং ইসরাফিল বিশ্বাস (মোবাইল ফোন) এই পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুজিবুল আলম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এখানে মোট ভোটার ৩১ হাজার ৬৬৯। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৮১২ এবং নারী ১৫ হাজার ৮৫৭ জন।

এছাড়া রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি ও শিলমারিয়া ইউনিয়ন পরিষদের ভোট চলছে। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৪৯০ জন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৯৮৬ জন ও নারী ভোটার ১৩ হাজার ৪০৫ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ৭ জন। সংরক্ষিত আসনে ৩টি পদে ১১ জন ও ৯টি সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪৯৪ জন ও নারী ভোটার ১৪ হাজার ৯১৩ জন।

এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা সদস্য ৩টি পদে ১২ জন ও ৯টি সাধারণ সদস্য পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, ২৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। তবে কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন