রাওয়ালপিন্ডিতে আলোকসল্পতায় বন্ধ খেলা

অনলাইন ডেস্ক
সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ‍দ্বিতীয় ও শেষ টেস্টে সোমবার (২ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে চতূর্থ দিনের খেলায় আবহাওয়া পূর্বাভাস ঠিক শুরু থেকেই সুখকর ‍ছিল না। প্রথম দুই সেশন ভালোভাবে খেলা গেলেও তৃতীয় সেশনের শুরুতে দেখা যায় আলো স্বল্পতা। যার কারণে চা বিরতির পর এক ওভারের মধ্যে আবার বন্ধ হয়ে যায় খেলা। এখনও জয়ের জন্য টাইগারদের দরকার ১৪৩ রান।


এর আগে ৯ রানে ২ উইকেটে দিন শুরু করা পাকিস্তানকে ১৭২ রানে গুঁড়িয়ে দেয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। নেমেই আক্রমণাত্মক মেজাজে শুরু করেন ওপেনার জাকির। বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৪২ রানে ০ উইকেট। তবে আলোকসল্পতার কারণে সাময়িকভাবে বন্ধ আছে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের খেলা।

দিনের নবম ওভারে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন। মিড অফে নাজমুল হোসেন শান্তর দারুণ ক্যাচে সাজঘরে ফেরেন সাইম আইয়ুব (২০ রান)।

নিজের প্রথম ওভারের তৃতীয় ডেলিভারিতে পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে (২৮) আউট করেন নাহিদ রানা। ডানহাতি এ পেসারের গতি সামলাতে পারেননি অভিজ্ঞ বাবর আজমও। ব্যক্তিগত ১১ রানে স্লিপে সাদমান ইসলামের হাতে ধরা পড়েন তারকা এ ব্যাটার।

Advertisement

যদিও পরের বলে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ফেলে দেন সাদমান। প্রথম বলে জীবন পেয়ে পাকিস্তানের ইনিংসকে টানছিলেন এ উইকেটকিপার-ব্যাটার। যদিও পরের ওভারে সৌদ শাকিলকে সাজঘরে ফেরান নাহিদ। ফলে টানা তিন ওভারে তিন উইকেট শিকার করেন ডানহাতি এ ফাস্ট বোলার।

দিনের শুরুতে ৪ উইকেট হারানো স্বাগতিকদের লড়াইয়ে রাখেন রিজওয়ান-সালমান জুটি। তবে লাঞ্চ বিরতি থেকে ফিরে পরপর দুই বলে রিজওয়ান ও মোহাম্মদ আলীকে আউট করেন হাসান মাহমুদ। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে লিটনের হাতে ধরা পড়েন রিজওয়ান (৪৩)।

পরের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দেন মোহাম্মদ আলী। নাহিদ রানার চতুর্থ শিকার আবরার আহমেদ। শেষ উইকেট মীর হামজাকে সাজঘরে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথমবারের মতো ৫ উইকেট নেন হাসান মাহমুদ। এ ছাড়া নাহিদ রানার শিকার ৪ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয়েছিল ২৭৪ রানে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৬২ রান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের লিড দাঁড়ায় ১৮৪ রানের। ফলে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে শান্তদের করতে হবে ১৮৫ রান।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন