রমজান মাসে দ্রব্যমূল্যের দাম স্থীতিশীল রাখতে গাইবান্ধায় মতবিনিময় সভা

গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা খাদ্য অধিদপ্তরের উদ্যাগে রমজান মাসে দ্রব্য মূল্যের দাম স্থীতিশীল রাখা,
খাদ্য শষ্যের বাজার দর মনিটরিং ও অনুমোদিত মজুতকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা সংএান্ত বিষয়ে মঙ্গলবার এক মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আল-ওয়াজিউর রহমান, জেলা চালকল মালিক সমিতির সহ-সভাপতি মো: নজরুল ইসলাম, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, মশিউর রহমান, আব্দুল গফুর, শহিদুল ইসলামসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি, চালকল মালিক ও উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা।

Comments
No comments
Add a comment: