যুগিবাড়ি ওয়ার্ড আ'লীগের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত।

শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানা আ'লীগের উদ্যেগে ওয়ার্ড আওয়ামীলীগের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যুগিবাড়ি সানু হাজী মার্কেট চত্বরে খুকনী ৯ নং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ'লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনায়েতপুর থানা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা আ'লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, যুগ্নসাধারন সম্পাদক এবিএম শামীম হক,খুকনী ইউনিয়ন আ'লীগের সভাপতি শাজাহান আলী, খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া, ইউনিয়ন আ'লীগের সাংগঠনিক সম্পাদক গাজী হাবিবুর রহমান ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আফাস আলী ৩ নং ওয়ার্ড আ'লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবু মুসা সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


Comments
No comments
Add a comment: