মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল, জনজীবন বিপর্যস্ত থমকে গেছে ইলিশ আহরণ

মোঃ নাঈমূর রহমান রনি , কলাপাড়া উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

মৌসুমী বায়ূর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে থেমে মাঝারি ও ভারী বৃস্টিতে ঘর বন্ধী হয়ে পরেছে সমুদ্র উপকুলের মানুষ । এর সাথে বইছে হালকা ঝড়ো হাওয়া। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে সমুদ্র এবং নদনদীতে।

আবহাওয়া অধিদপ্তর পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে। গভীর সমুদ্রে মাছ ধরা হাজার হাজার ট্রলার আলীপুর-মহিপুর সহ বিভিন্ন নদনদীতে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এদিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উত্তাল সমুদ্রে গোসল হই হুল্লোড়ে মেতে ওঠে শত শত পর্যটক। সমুদ্রের বড় বড় ঢেউ এবং ঢেউয়ের গর্জন উপভোগ করছেন পর্যটকরা। ট্যুরিস্ট পুলিশ মাইকিং করে সমুদ্রে গোসলে নামতে তা উপেক্ষা করে গোসল ও আনন্দ উল্লাস করে। উত্তাল সমুদ্রে গোসল করতে গিয়ে কোন পর্যটক দূর্ঘটনার শিকার না হন এজন্য রেসকিউ টিম নিয়ে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক মোঃ হাচনাইন পারভেজ।

Advertisement
গত দুই তিন ধরে চলছে বৈরী আবহাওয়া। চলমান ঝড়ো বাতাস এবং বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলেছে। এদিকে চলতি ইলিশ মৌসুমে কাঙ্খিত ইলিশের দেখা পায়নি জেলেরা। জলবায়ু পরিবর্তন জনিত কারণে ঘন ঘন ঝড় বন্যা ও বৈরী আবহাওয়ার কারনে সমুদ্রে যেতে পারছে না জেলেরা। যখনই মাছ ধরতে সমুদ্রে যায় জেলেরা তখনই ঝড় বণ্যার কবলে পরে তীরে ফিরে আসতে হয়েছে। যার কারণে নিঃস্ব হচ্ছে জেলে মৎস্যজীবিরা। মহিপুর বন্দরের মৎস্য আড়তদার মজনু গাকীর সাথে কথা হলে তিনি জানান, সমুদ্রে গিয়ে জেলেরা যখনই ইলিশের দেখা পাচ্ছেন তখনই বৈরী আবহাওয়ার কবলে পরে খালি হাতেই ঘাটে ফিরে আসতে হয়েছে।
 
এর আগে গত ২৩ জুলাই ৬৫ দিনে নিষেধাজ্ঞা শেষে এ পর্যন্ত ১১-১২ বার বৈরী আবহাওয়ার কবলে পরতে হয়েছে। এতে লোকসানের মুখে আড়তদার এবং মৎসজীবিরা এমনটাই জানিয়েছেন মৎস্যজীবিরা। আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার সমিতির সভাপতি মোঃ আনছার উদ্দিন মোল্লা জানান, বৈরী আবহাওয়ার কারনে গভীর সমুদ্রের মাছধরা সকল ট্রলার মৎস্য অবতরণ কেন্দ্র সহ বিভিন্ন নদনদীতে নিরাপদ আশ্রয়ে রয়েছে। কোন প্রকার অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন এই আড়তদার সমিতি নেতা। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন