মোহনপুর ইউনিয়ন পরিষদ অযত্নে নষ্ট হচ্ছে অর্ধ কোটি টাকার ইউপি ভবন

সফিকুল ইসলাম রানা, ব্যুরোচিফ চাঁদপুর জেলা।
শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের অর্ধ কোটি টাকার নির্মিত ইউনিয়ন ভবনটি অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে। ভবনটি নির্মাণের পর কিছুদিন ব্যবহার হলেও প্রায় ১৫ বছর ধরে ব্যবহার না করায় রাতে এখন মাদকসেবীদের আড্ডাস্থল হিসেবে পরিণত হয়েছে। ইউপি পরিষদের কার্যক্রম চলছে মুদাফর বাজারের ভাড়া করা ভবনে।

স্থানীয় বলছেন, ইউপি ভবন যদি ব্যবহার করা না হয়, তবে সরকারের প্রায় অর্ধ কোটি টাকার ব্যয়ে ভবন তৈরি করে অর্থ অপচয়ের কোনো যৌক্তিকতা নেই। ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম বলছেন, দীর্ঘদিন ভবন ব্যবহার না করায় মেরামত করার প্রয়োজন হয়েছে। সংস্কার করে নতুন ভবনে কার্যক্রম চালানোর ব্যবস্থা করা হচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের (এলজিইডি) বাস্তবায়নে মোহনপুর ইউপি কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ হয়। ওই সময়ের ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার এ ভবনেই কার্যক্রম পরিচালনা করতেন। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল নিজ সুবিধার্থে মুদাফর বাজারে অস্থায়ী কার্যক্রম করে কার্যক্রম পরিচালনা শুরু করে। ফলে স্থানীয়রা এখনো বঞ্চিত হচ্ছেন নিজের দারগোড়ায় পাওয়া ইউপি সেবা থেকে। সেই সঙ্গে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার ফলে নতুন ইউপি ভবনটি এখন স্থানীয় বখাটে, মাদকাসেবী ও মানসিক ভারসাম্যহীনদের আড্ডা খানায় পরিণত হয়েছে। ভবন সংলগ্ন বিশাল মাঠটি পরিণত হয়ে গোচরণ ভূমি হিসেবে। 
Advertisement

সরেজমিন মোহনপুর ইউনিয়ন পরিষদের ভবনে গিয়ে দেখা যায়, ভবনের প্রতিটি রুমই তালা দেওয়া। বাহিরে আবর্জনার স্তূপ। দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না এটা সুস্পষ্ট। এক কক্ষে চলছে ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম। বারান্দার এক কোণে বস্তা ভরা গোরবের স্তূপ, লেপ তোসক ও বিছানা। মাঠে শুকানো হচ্ছে ধান। চেয়ারম্যানের রুম, সচিবের রুম, তথ্য সেবা কেন্দ্রসহ প্রতিটি রুমই বন্ধ। অযত্ন অবহেলায় পড়ে রয়েছে ভবনটি।

মাথাভাঙ্গার বাসিন্দা মনজুর আহমদ, ফজলুল হক, মনির হোসেন সর্দার ও সালাউদ্দিন প্রামাণিক বলেন, নতুন এই ইউপি ভবনটি করে স্থানীয় মাদকসেবী ও বখাটেদের আড্ডার একটি নিরাপদ জায়গা তৈরি করা হয়েছে। সারা রাতই এখানে পোলাপানরা নেশা করে। যদি এটি ইউনিয়ন পরিষদ হিসেবে ব্যবহার করা না হয় তবে অন্য কোনো কাজে ব্যবহার করুক তবুও এভাবে ফেলে রাখা ঠিক না।

ইউপি সচিব জসিম উদ্দিন বলেন, ভবনে কার্যক্রম পরিচালনা করার জন্য ভবনের সংস্কারের প্রয়োজন। অর্থ বরাদ্দ পাওয়া গেলে কাজ করে নতুন ভবনে চলে যাবো। মোহনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ভবনে কার্যক্রম না চলায় ভবনের সংস্কার করা প্রয়োজন। সংস্কারের পর ওই ভবনে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম শুরু হবে। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন