মোরেলগঞ্জে মৎস্যজীবীদের চাল বিতরনে বাঁধা,তালিকা সংশোধনের দাবীতে বিক্ষোভ

উজ্জ্বল কুমার দাস, জেলা প্রতিনিধি, বাগেরহাট।।
বুধবার, ১০ জুলাই ২০২৪



বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্যজীবীদের চাল বিতরনে বাঁধা।



তালিকা সংশোধনের দাবীতে বিক্ষোভ করেছে সুবিধা বঞ্চিতরা। চাল বিতরন বন্ধ হওয়ায় খালি হাতে ফিরেছেন তালিকা ভুক্ত ৩৭৫জন জেলে। বুধবার (১০জুলাই) সকালে খাউলিয়া ইউনিয়ন পরিষদ চত্তরে চাল বিতরনের পূর্বে এ ঘটনা ঘটে। ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলহাজ দেলোয়ার হোসেন ফকিরের নেতৃত্বে ওই বিক্ষোভ করে সুবিধা বঞ্চিতরা।খাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলহাজ দেলোয়ার হোসেন ফকির বলেন, প্রকৃত জেলেদের বাদ দিয়ে ওই তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রকৃত জেলেদের তালিকা ভুক্ত করে চাল বিতন করতে হবে।

 

Advertisement

চাল নিতে আসা জেলেরা জানান, আমরা অনেক টাকা খরচ করে চাল নিতে এসেছিলাম এখন খালি হাতে বাড়ি ফিরছি। এটাতো আমাদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাড়িয়েছে। তারা আরো জানান, তালিকা প্রস্তুতে দুর্নীতি করলে তার দায় ভার চেয়ারম্যান মেম্বরদের। আমরা প্রকৃত জেলেরা ভুগছি কেন।উপজেলার কুমারখালী গ্রামের আমিনুল ইসলাম, রাসেল তালুকদার ও নুরুল ইসলাম সরদার নামে তিন জেলে বলেন, আমরা উপজেলা মৎস্য অফিস থেকে সরবরাহ করা কার্ডধারী প্রকৃত জেলে অথচ তালিকায় আমাদের নাম নাই।

 

চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমান বলেন, এলাকায় মাইকিং করে জেলেদের একত্রিত করে আমরা পরিষদ বর্গ তালিকা প্রস্তুত করেছি। এখানে কোন দুর্নীতির আশ্রয় নেয়া হয়নি।উপজেলা মৎস্য কর্মকর্তা বাবু বিনয় কুমার বলেন, তালিকা প্রস্তুতের পর তা পাস হয়েছে। ওই তালিকার বিষয়ে সন্দেহ থাকলে দু’দিন আগে মৎস্য অফিসে লিখিত অভিযোগ দেয়া উচিৎ ছিল। তালিকার বাহিরে যাবার সুযোগ নেই। তার পরেও শনিবারের মধ্যে জেলেরা যাতে চাল পায় আমরা সে ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি।

 

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান বলেন, উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রনে চাল বিতরন বন্ধ রাখা হয়েছে। মৎস্য অফিসার ও ট্যাগ অফিসার সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নিয়ে আগামী শনিবার যাতে জেলেরা চাল পায় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন