মোরেলগঞ্জে ইয়াবা সহ এক যুবক গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে রবিউল ইসলাম (২০) হাওলাদার নামের এক যুবককে ১ হাজার ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
১৮/০৯/২৩ ইং তারিখ সোমবার বিকেল ৬ টার দিকে ঘষিয়াখালি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রামপাল উপজেলার ডলিয়া পাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে রবিউল ইসলাম হাওলাদার একজন পেশাদারী মাদক বিক্রেতা বলে জানিয়েছেন থানা পুলিশ।
এ বিষয় থানার ওসি মো: সাইদুর রহমান রাত ৮ টায় এক প্রেস ব্রিফিংয়ে জানান মোরেলগঞ্জ থেকে ইয়াবার চালান নিয়ে এক যুবক বাগেরহাটে যাচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে তার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রবিউলকে হাতেনাতে গ্রেফতার করে। থানা পুলিশ বলছে এমন অভিযান পূর্বের ন্যায় পরবর্তী সময়েও অব্যাহত থাকবে। এ ঘটনার মামলা প্রস্তুতি চলছে।

Comments
No comments
Add a comment: