মেয়েকে হিজড়া বলায় ঝগড়ার জেরে পিতা লাশ

জামালপুরের মেলান্দহে মেয়েকে হিজড়া বলায় দ্বন্দ্বের জেরে লাশ হলেন জামালপুর জেলার মেলান্দহ পৌরসভার ১ নং ওয়ার্ডের নয়ানগর গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে মাছ ব্যবসায়ী মানিক (৪৫)।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় নিহত মানিকের বাড়ির সম্মুখে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান পাশের বাড়ির কাশেদের ছেলে, নিহত মানিকের মেয়েকে হিজড়া বলে গালি দিলে বিষয়টি নিয়ে উ়ভয় পক্ষের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার কিছুক্ষণ পর কাশেদ, তার মা, স্ত্রী মিলে নিহত মানিক কে ডেকে নিয়ে লোহার রড় দিয়ে আঘাত করলে মানিক মাটিতে লুটিয়ে পড়েন।
পরে মানিক কে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় কাশেদ ও তার স্ত্রী কে আটক করা হয়েছে।

Comments
No comments
Add a comment: