মেসিকে ‘ফুটবলের ঈশ্বর’ আখ্যা দিয়ে আলোচনায় ব্রাজিলিয়ান তারকা

অনলাইন ডেক্স
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

একসময় স্প্যানিশ লা লিগার এল ক্লাসিকোয় লিওনেল মেসির অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জার্সিতে দুজনের লড়াই ফুটবলপ্রেমীদের উপহার দিয়েছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত। তবে সময়ের পরিক্রমায় সেই প্রতিদ্বন্দ্বিতা বদলে গেছে সতীর্থের সম্পর্কে। এখন দুজনই খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে। সম্প্রতি ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কাসেমিরো।

ব্রাজিলিয়ান এই তারকা আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ককে ‘ফুটবলের ঈশ্বর’ বলে আখ্যায়িত করেছেন। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর কাসেমিরো বলেন, “এমএলএসে আমি ঠিক সেখানেই এসেছি, যেখানে আসতে চেয়েছিলাম। আমার সামনে অন্য অনেক সুযোগ ছিল, কিন্তু আমি ইন্টার মিয়ামিকেই বেছে নিয়েছি। আমি মেসির সঙ্গে খেলাটা উপভোগ করতে চাই, তাকে জিততে সাহায্য করতে চাই। তিনি ফুটবলের অন্যতম ঈশ্বর, এমনকি বলা যায় ঈশ্বরই।” রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময় কাটানোর পর ম্যানচেস্টার ইউনাইটেডে চার মৌসুম খেলেন কাসেমিরো।

Advertisement

এরপর নতুন চ্যালেঞ্জ নিতে যোগ দেন ইন্টার মিয়ামিতে। ইতোমধ্যে ক্লাবটির হয়ে অভিষেকও হয়েছে তার। মন্ট্রিয়ালের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবার গোলাপি জার্সিতে মাঠে নামেন এই ব্রাজিলিয়ান। এল ক্লাসিকোর দিনগুলোর স্মৃতি টেনে কাসেমিরো বলেন, মেসিকে আটকানো ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। “আমি জানি তাকে থামানো প্রায় অসম্ভব। আমি কখনো একা সেটা করতে পারিনি।

সব সময় সতীর্থদের সাহায্য প্রয়োজন হতো। আর এখন তার সঙ্গে অনুশীলন করে বুঝেছি, তাকে থামানো এখনও অসম্ভব,” বলেন তিনি। কাসেমিরোর এই মন্তব্য ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন প্রতিপক্ষ হিসেবে মাঠে লড়াই করার পর মেসির প্রতি তার এমন অকপট প্রশংসা নতুন করে তুলে ধরেছে আর্জেন্টাইন মহাতারকার প্রভাব ও শ্রেষ্ঠত্বের বিষয়টি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন