মেসিকে শুরুর একাদশে না রাখার কারণ জানালেন কোচ

অনলাইন ডেস্ক
রবিবার, ৩০ মার্চ ২০২৫

চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ দুটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি।

যদিও তার অনুপস্থিতিতে বিশ্বচ্যাম্পিয়নদের জয় পেতে কোনো অসুবিধা হয়নি। চোট কাটিয়ে তিনি আজ (রোববার) মাঠে ফিরলেন। তবে ছিলেন না শুরুর একাদশে।ইন্টার মায়ামির হয়ে ৫৫তম মিনিটে মাঠে নামেন মেসি। মাঠে নামার দ্বিতীয় মিনিটেই গোল করলেন তিনি। ম্যাচের পর কোচ মাসচেরানো জানালেন মেসিকে শুরুর একাদশে না রাখার কারণ।  তিনি বলেন, 'আমাদের চাওয়া ছিল লিওকে কিছু সময় খেলানো। পরিকল্পনা ছিল, ৩০-৩৫ মিনিটের জন্য ওকে মাঠে নামানো।

Advertisement
যোগ করা সময়সহ আরেকটু বাড়তি সময় তাকে খেলতে হয়েছে। তবে সে ভালো অনুভব করছে।''শুরুর একাদশে রেখে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। কারণ, এটা করলে ঝুঁকির সুযোগ ছিল। সৌভাগ্যক্রমে সে ভালোভাবে শেষ করেছে। আমরা তাতে দারুণ খুশি।'-যোগ করেন তিনি।  মায়ামির পরের ম্যাচ আগামী বুধবার। কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপ সিরিজের কোয়ার্টার-ফাইনালে তারা লড়বে লস অ্যাঞ্জেলস এফসির মাঠে। এই সফরে মেসি সঙ্গী হবেন বলে জানালেন মাসচেরানো।

তবে মাঠে নামবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।মাসচেরানো বলেন, 'তাকে নিয়ে পরিকল্পনা হলো, তরতাজা করে তোলা এবং লস অ্যাঞ্জেলসে নিয়ে যাওয়া। আজকে যে সময়টুকু সে খেলেছে, ভালো অনুভব করেছে বলেই খেলেছে। তাকে নিয়ে ঝুঁকি নেইনি আমরা।'  '৯০ মিনিট খেলার জন্য পুরোপুরি তৈরি ছিল না সে। যোগ করা সময়সহ ৪৫ মিনিট খেলেছে এবং অস্বাভাবিক কিছু হয়নি। তাই সামনে ম্যাচে তাকে নিয়ে যাওয়ার ভাবনাই আছে আমাদের।'-যোগ করেন তিনি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন