মেসিকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪



ইন্টার মায়ামির হয়ে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে খেলার সময় চোট পেয়েছিলেন লিওনেল মেসি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের সেই চোট তার জাতীয় দলের আসন্ন দুই ম্যাচে খেলা অনিশ্চিত করে তুলেছিল। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। আজ (মঙ্গলবার) চলে এলো সেই ঘোষণাটাও। আর্জেন্টিনার দলীয় সূত্র অফিসিয়াল বার্তায় জানিয়েছে, ডান পায়ে চোটের কারণে আসন্ন দুই ম্যাচ মিস করতে যাচ্ছেন লিওনেল মেসি। 

কোপা আমেরিকার প্রস্তুতি উপলক্ষে চলতি মাসেই দুটি প্রীতি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার। একটি ম্যাচে প্রতিপক্ষ এল সালভাদর। অন্য ম্যাচে প্রতিপক্ষ কোস্টারিকা। তবে দুই ম্যাচের কোনোটিতেই থাকছেন না মেসি। পাওলো দিবালা, এজাকুয়েল পালাসিওস এবং মার্কোস সেনেসির সঙ্গে মেসিও বাদ যাচ্ছেন। 

বর্তমানে ফিলাডেলফিয়াতে অনুশীলন করছে আর্জেন্টিনার জাতীয় দল। সেখান থেকেই জানানো হয়েছে মেসিকে নিয়ে দুঃসংবাদ, ‘আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোটের কারণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রীতি ম্যাচগুলো মিস করতে যাচ্ছেন।’


Advertisement

মেসি এবার ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে, তা নিয়ে আছে প্রশ্ন। উত্তরটা সবার আগে দিয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ জেরার্ড টাটা মার্টিনো। এই কোচের ভাষ্য, কনকাকাফ চ্যাম্পিয়ন কাপে মেসিকে আবার দেখা যাবে ফুটবলের মাঠে। সে অনুযায়ী, এপ্রিলের প্রথম সপ্তাহে মাঠে ফিরবেন মেসি। ‘মেসির ইনজুরি এমন, প্রতি সপ্তাহেই নজরে রাখতে হবে। বিষয়টা পরিস্কার, তার একটা লক্ষ্য আছে। সেটা হলো কনকাকাফের কোয়ার্টার ফাইনাল খেলা।’ বলছিলেন জেরার্ড মার্টিনো। সূচি অনুযায়ী, এপ্রিলের তিন তারিখ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে মেক্সিকোর ক্লাব সিএফ মনটেরির বিপক্ষে খেলবে মায়ামি। 


সাম্প্রতিক সময়টা অবশ্য মেসির জন্য কিছুটা অস্বস্তিরই ছিল। গত মৌসুমের শেষদিকে অনেকগুলো ম্যাচই এই আর্জেন্টাইন মহাতারকা মিস করেছেন ইনজুরির জন্য। সেবারও মেসির জন্য দূর্ভাগ্য ডেকে এনেছিল এই মাংসপেশির ইনজুরি। 

গত মৌসুমের পর মায়ামির প্রাক মৌসুম প্রস্তুতিপর্বেও হংকং একাদশের বিপক্ষে মাঠে নামেননি মেসি। যদিও এরপরেই জাপানে খেলতে গিয়েছিলেন। সে নিয়ে বিতর্কও হয়েছে বিস্তর। এসবের বাইরে গিয়ে সবচেয়ে বড় সত্য, মেসির শারীরিক অবস্থা অন্য যেকোনো সময়ের তুলনায় এখন নাজুক। মাংসপেশির ইনজুরিতে সত্যিই ভুগতে হচ্ছে সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড়কে। 



Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন