মেলান্দহে "শহিদ বুদ্ধিজীবী দিবস" পালিত

সারা দেশের মত জামালপুরের মেলান্দহে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের অংশগ্রহণে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞার সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আসাদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, মোঃ কবীর হোসেন ( ওসি তদন্ত) মেলান্দহ থানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ জেসমিন আক্তার, সাবেক জেলা কমান্ডার
( মুক্তিযোদ্ধা কমান্ড) মোঃ হারুনুর রশীদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজাদুর রহমান ভুইঞা, উপজেলা সমবায় অফিসার মোঃ হাবিবুল্লাহ, মেলান্দহ প্রেসক্লাব সভাপতি আজম খান, উপজেলা রিপোর্টার ইউনিটি সভাপতি মোঃ শাহজামাল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সুধীমহল ও ইলেকট্রনিক / প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Comments
No comments
Add a comment: