মেঘনা নদীতে সিমেন্টবাহী ট্রলার ডুবি, দুই যুবক নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে সিমেন্টবাহী একটি ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকার নদীপথে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুই জনের নাম রানা ও শুভ বলে জানা গেছে। সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ছয়টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে কোনো সন্ধান পায়নি। সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, আমান সিমেন্ট ফ্যাক্টরির সামনে নদীর মাঝখানে 2463;্রলারটি তলিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রলারের তলা ফেটে পানি ঢুকে ডুবির ঘটনা ঘটে। তিনি জানান, ‘দুই ঘণ্টা চেষ্টা করেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।শুক্রবার সকাল থেকে আবার উদ্ধার তৎপরতা চলতাছে।’ অমান সিমেন্ট কোম্পানির ম্যানেজার নাদিরুজ্জামান বলেন, সিমেন্ট ভর্তি চালান নিয়ে ট্রলারটি বরিশাল যাওয়ার কথা ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ সিমেন্টসহ ট্রলারটি নদীতে ডুবে যায়। বৈদ্যেরবাজার ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, নিখোঁজ দুই জনকে উদ্ধারে চেষ্টা চলছে এবং স্থানীয়ভাবে খোঁজ জোরদার করা হয়েছে।

Comments
No comments
Add a comment: