মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প সেচ কার্যক্রম ফটো সেশনে উদ্বোধন

সফিকুল ইসলাম রানা
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি সেচ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।


সোমবার (২০ জানুয়ারী) সকালে উপজেলার কালীপুর ও উদামদী পাম্প চালু করা হয়। ফটো সেশনের শেষে পাম্পের সুইচ বন্ধ করে দিলেন কর্তৃপক্ষ। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে সময়মতো সেচের পানি না পাওয়ায় হুমকির মুখে ১০ হাজার হেক্টর জমির বোরো চাষ। বিভিন্ন জটিলতায় নির্ধারিত সময়ে পানি পায়নি কৃষকরা। তবে সেচ উদ্বোধন হলেও কৃষক পানি পাবেন আগামী ২৫ জানুয়ারী থেকে। সোমবার (২০ জানুয়ারি) ১১ টায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কালীপুর পাম্প হাউজে পানি উদ্বোধন করেন মেঘনা ধনাগোদা পওর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মো. সালাউদ্দিন। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সভাপতি রাসেল ফয়েজ আহমেদ শাহীন চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী জাফরিল চৌধুরী, ব্যবসায়ী লিয়াকত আলী খোকা চৌধুরী, মেঘনা ধনাগোদা পওর বিভাগ শাখা কর্মকর্তা ঋষি ভৌমিক, এসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার সিয়াম আলী, সম্প্রসারণ উপদর্শক মো. জহিরুল হক চৌধুরী, মো. মোসলেহ উদ্দিন সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন, উপজেলা যুবদলের সদস্য ফয়েজ মেম্বার সহ বিভিন্ন গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।জানা যায় সেচ প্রকল্পের উদামদী পাম্প হাউজেও একই সময়ে পানি উদ্বোধন করেন। তবে উদামদী পাম্প হাউজে পানি উদ্বোধন করারপর ১০ মিনিট চললেও কালীপুর পাম্প হাউজে উদ্বোধনের ১৩ সেকেন্ড পরই সূঁচ বন্ধ করে দেয়। এতে কৃষকরা আরো দুশ্চিন্তায় পড়েছে। 
Advertisement

এদিকে সঠিক সময়ে পানি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। গত ১ জানুয়ারী প্রতি বছরের ন্যায় বোরো মৌসুমে সেচ কার্যক্রম চালু হওয়ার কথা থাকলেও চালু হয়নি। এতে করে সঠিক সময়ে বোরো আবাদ করতে পারছেন। ফলে চিন্তিত হয়ে পড়েছেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কৃষকরা। এ নিয়ে গত কয়েকদিন আগে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এরপরই ২০ জানুয়ারী লোক দেখানো উদ্বোধনী অনুষ্ঠান করে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা যায়, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের ক্যানেলের বিভিন্ন যায়গায় এখনো ব্লক নির্মাণ কাজ ও আবর্জনা পরিষ্কার  ও সেচ ক্যানেলে বাঁধ দিয়ে কালভার্ট নির্মাণের কাজ চলছে। ফলে নির্ধারিত সময়ে কৃষকরা পানি পাচ্ছে না।এ ব্যাপারে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সভাপতি ফয়েজ আহমেদ শাহীন চৌধুরী বলেন, কিছু বাধ্যবাধকতার কারণে পানি ছাড়া সম্ভব হচ্ছে না। তবে সেচ কার্যক্রম উদ্বোধন হয়েছে আগামী ২৫ জানুয়ারী থেকে পুরোদমে পানি ছাড়া হবে।মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ-বিভাগীয় নির্বাহী কর্মকর্তা সালা উদ্দিন বলেন, আজ আমরা পানি উদ্বোধন করেছি। সেচ ক্যানেলের কোথায়ও সমস্যা আছে কিনা তা দেখে ও সরিষা আবদের অবস্থা দেখে অতি তারাতাড়ি পূর্ণভাবে পানি দেওয়া হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন