মেঘনার বুকে অভিযানে আগুনে পুড়লো অবৈধ ৩৫৫ চায়না দুয়ারী চাঁই

সফিকুল ইসলাম রানা, :
সোমবার, ৩০ জুন ২০২৫

মেঘনার বুকজুড়ে ভোরের বাতাসে ছিল সুনসান নীরবতা।

হঠাৎ নদীর গর্জন ছাপিয়ে ছুটে চললো একটি অভিযানের দল। উদ্দেশ্য একটাই—নদীর সন্তানদের রক্ষা করা। সোমবার (৩০ জুন) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর দশানী, সটাকী, বাবুরবাজার, ষাটনল ও কালীরচর এলাকায় চালানো হলো এক সম্মিলিত মৎস্য রক্ষা অভিযান।অভিযানে নদী থেকে একে একে জব্দ করা হয় ৩৫৫টি চায়না দুয়ারী চাঁই এবং ১টি চরঘেরা জাল (গছি)—যা মাছের জন্য এক ভয়ঙ্কর ফাঁদ হিসেবে পরিচিত। অভিযান শেষে এসব অবৈধ জাল নদীর তীরে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। তিনি বলেন, নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক প্রজনন ব্যবস্থাকে রক্ষায় এই অভিযান একটি ধারাবাহিক উদ্যোগ। এসব চাঁই ও চরঘেরা জাল মাছের ডিম ও পোনা নিধনের প্রধান কারণ। তাই এগুলো নির্মূল করাই আমাদের অগ্রাধিকার।অভিযানে অংশ নেন বাংলাদেশ 
Advertisement
453;োস্টগার্ডের মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার নাসির উদ্দিন এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো: আহসান।
কন্টিনজেন্ট কমান্ডার নাসির উদ্দিন জানান, প্রতিদিনই নদীতে নজরদারি বাড়ানো হচ্ছে। আমরা চাই জেলেরা নিয়ম মেনে মাছ ধরুক, যাতে নদীও বাঁচে, তাদের জীবিকাও নিরাপদ থাকে।নৌ পুলিশ কর্মকর্তা মো: আহসান বলেন, চাঁই বা চরঘেরা জাল দিয়ে মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের জালের মাধ্যমে মাছের ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিহ্ন হয়ে যায়। তাই আমাদের অভিযান চলবে নিয়মিত।

অভিযান চলাকালীন নদীতীরে ভিড় জমে স্থানীয় জনতার। কেউ কেউ কৌতূহলভরে দেখেছেন জব্দ করা জাল ধ্বংসের দৃশ্য, কেউ আবার সন্তোষ প্রকাশ করেছেন এই পদক্ষেপে। একজন বয়স্ক জেলে বলেন, এখনকার ছেলেরা নদীকে শেষ করে ফেলতেছে। সরকারের এই উদ্যোগে আমরা খুশি।উল্লেখ্য, সরকারি নির্দেশনায় স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে চায়না দুয়ারী চাঁই ও চরঘেরা জালের ব্যবহার। মাছের প্রজনন মৌসুমে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। প্রশাসনের ভাষ্য, নদী রক্ষায় কোনও ছাড় দেওয়া হবে না।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন