মিরাজকে কাঁধে তুলে সাকিবদের জয় উদযাপন

ক্রীড়া প্রতিবেদক
সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২


ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের আনন্দ তখন মিরপুর থেকে গোটা বাংলাদেশ জুড়ে। রোহিত শর্মাদের বিপক্ষে এমন একটা জয় পুরো বাংলাদেশের মানুষকে আনন্দের জোয়ারে ভাসিয়েছে। মেহেদী হাসান মিরাজের ম্যাচজয়ী শটের পর  উল্লাসে মেতেছেন ড্রেসিংরুমে থাকা তার সতীর্থরাও। অবিশ্বাস্য এ ম্যাচ জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে মিরাজকে কাঁধে তুলে নেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে রোববার ভারতের হাতের মুঠোয় থাকা ম্যাচ ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজের  ৪১ রানের বীরত্বপূর্ণ ইনিংসে এক উইকেটে জিতেছে লিটন দাসের দল। অবিশ্বাস্য এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা। 

Advertisement

যেকোনো প্রতিপক্ষের কাছেই ভারতের বিপক্ষে জয়টা অন্যরকম। বাংলাদেশের কাছে তো সেটা আরও বিশেষ। অতীতে অনেকগুলো ম্যাচ কাছাকাছি গিয়েও অল্প ব্যবধানে হেরেছে টাইগাররা। তাইতো অবিশ্বাস্য এমন জয়ের পর নিজেদের আর ধরে রাখতে পারেননি ক্রিকেটাররা। উল্লাসে ফেটে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও। ড্রেসিংরুম থেকে ছুটে এসেছেন জয়ের নায়ক মিরাজের সাথে আনন্দ ভাগাভাগি করতে।

কাউকে কাঁধে তুলে উদযাপনের বিষয়টা সচরাচর দেখা যায় না সাকিবের। আজই ঘটল ভিন্ন এই ঘটনা। সাকিবসহ দলের সবাইকেই ছুঁয়ে গেছে অনন্য এ আর। আর তা হবেই বা না কেন, ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে এক পর্যায়ে ম্যাচ থেকে ছিটকেই গিয়েছিল বাংলাদেশ। মিরাজের নায়কোচিত ইনিংসে শেষমেষ ধরা দিল কষ্টার্জিত এই জয়। ব্যক্তিগত ৩৮ রানে অপারাজিত থেকে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার।

মিরপুর শেরে-ই বাংলার প্রেস বক্সেও ছুঁয়ে গেছে টাইগারদের এমন জয়ের আনন্দ। গ্যালারিতে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপানকেও বেশ হাস্যউজ্বল অবস্থায় দেখা গিয়েছে এসময়। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন