মায়ের সাথে অভিমান, অতঃপর তরুণের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মায়ের সঙ্গে অভিমান করে মোতাব্বির চৌধুরী (১৮) নামে এক তরুণ বুলেট ট্যাবলেট (ইঁদুর মারার ট্যাবলেট) খেয়ে আত্মহত্যা করেছে।
রোববার (৮ অক্টোবর) দুপুরে ২ টায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোতাব্বির চৌধুরী উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের মৃত মাসুদ চৌধুরীর ছেলে।
হাসপাতাল ও নিহতের পরিবারের লোকজন জানান, মোতাব্বিরকে বেকার না থেকে ঢাকায় গিয়ে কাজ করে পরিবারের দায়িত্ব নিতে তার মা সালেহা বেগম প্রায়ই বকাঝকা দিতেন। এতে মোতাব্বির অভিমান করে শনিবার সকালে বুলেট ট্যাবলেট (ইঁদুর মারার ট্যাবলেট) খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সালেহা বেগম তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মোতাব্বির মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোহাগ রানা জানান, মায়ের সাথে অভিমান করে এক তরুণ ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments
No comments
Add a comment: