মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন নুরুল ইসলাম রাজা

রেজা ব্যুরো চীফ মানিকগঞ্জ প্রতিনিধি
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩


মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম রাজা  প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর জেলা পর্যায়ে টানা তৃতীয় বারের  মত জেলার শ্রেষ্ঠ  উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


টানা ৩বারের জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়  বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানাচ্ছেন তাকে। জেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এবং প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম এর স্বাক্ষরে জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে মোহাম্মদ নূরুল ইসলাম রাজার নাম ঘোষণা করা হয়। মোহাম্মদ নূরুল ইসলাম রাজা দৌলতপুর উপজেলা পরিষদের চেয়াম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শিক্ষার মান নিশ্চিত করার জন্য শিক্ষকদের মাসিক সভায় নির্দেশনা দিয়ে আসছেন। আকস্মিক বিদ্যালয় সমূহ পরিদর্শন করে শিক্ষার মান নিশ্চিত করার জন্য নানা ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।


প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার, শিক্ষার্থীদের টিফিন বাটি, স্কুল ড্রেস, প্রতিযোগিতামূলক শিক্ষা প্রসারে উদ্দিপনা পুরস্কার প্রদান এমনকি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা করে আসছেন।বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য শিশু ও অভিভাবকদের উদ্বুদ্ধকরণ, ঝরেপড়া শিশুদের বিদ্যালয়ে নেয়া, তাছাড়া লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা নিশ্চিত করার জন্য ফুটবল, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করে আসছেন।শিক্ষা ক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে অসামান্য অবদান রাখায় তিনি এ পদকে ভূষিত হন। জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলার শিক্ষকরা খুশি হয়ে জানান জানান,রাজা ভাই আমাদের গর্ব । তিনি দৌলতপুরের সুনাম বয়ে এনেছেন।এ জন্যে শিক্ষকদের পক্ষথেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারুণ্যের অহংকার উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম রাজা।

Advertisement


উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে ভূমিকা রেখে আসছেন, তাতে এ উপজেলার শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটেছে। মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম রাজা বলেন, এ এ অর্জন শুধু আমার একার না গোটা দৌলতপুরবাসীর তারা আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত না করলে এটা আমার দ্বারা সম্ভব হতো না। এ গৌরব শুধু আমার একার নয়, আমার প্রাণ প্রিয় উপজেলাবাসীর ভালবাসা ও তাদের পূর্ণ সহযোগিতায় আজ আমি জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তাই আমি দৌলতপুর উপজেলা বাসীর কাছে কৃতজ্ঞ।আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমি মানিকগঞ্জ বাসীর সেবা করে যাব। এ সময় তিনি আরও বলেন, সব কিছুর মূলে শিক্ষার কোন বিকল্প নাই। তৃণমূল পর্যায়ে মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে পারলে সমাজের সকল অন্যায়, অবক্ষয়, অ-ব্যবস্থাপনা দূর হয়ে যাবে।


আর প্রাথমিক শিক্ষা হচ্ছে একজন শিক্ষার্থীর ভিত্তি। এ ভিত্তি মজবুত না করতে পারলে ঐ শিক্ষার্থী মাঝ পথে ঝরে পড়বে। নিজের অভিষ্ট লক্ষ্যে কখনও পৌঁছাতে পারবে না। তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করে দৌলতপুর উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। এদিকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ নূরুল ইসলাম রাজাকে স্থানীয় রাজনৈতিক, সামাজিক,সাংবাদিক, পেশাজীবী সংগঠন ও উপজেলার সর্বস্তরের জনগণ তাকে প্রতিদিন শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুরু করেছেন। এ বিষয়ে দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম বলেন -দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা ভাই আমাদের দৌলতপুরের গর্ব। তিনি তার সততা দিয়ে দৌলতপুর তাকে দুর্নীতিমুক্ত ও শিক্ষা খাতের ব্যাপক উন্নয়ন করেছে ন।  এছাড়া তিনি বিভিন্ন সময় দৌলতপুর উপজেলার  মানুষের পাশে থেকে কাজ করছেন।এ ছাড়া তিনি  অসহায় ছাত্র/ছাত্রীদের পড়াশোনা ব্যবস্থা ব্যাবস্থা সহ  বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা গর্ভবতী ভাতা সহ সকল মানুষের উন্নয়নের কাজ করেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন