মানিকগঞ্জে সংকটের দোহাই দিয়ে বেশি দামে সার বিক্রি

রুহুল আমিন, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।
মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

মানিকগঞ্জের হরিরামপুরে কারসাজির মাধ্যমে সার সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে কৃত্রিম সংকট তৈরি করে পটাশ সারের দাম প্রতি বস্তায় ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।

পাশাপাশি ইউরিয়া ও ডিএপি সার বেচাকেনাতেও নেওয়া হচ্ছে বাড়তি টাকা। কৃষকদের কাছে বিক্রিত সারের কোনো রশিদ দেওয়া হচ্ছে না। কোন কৃষক সার ক্রয়ের রশিদ চাইলে তার কাছে সার বিক্রি করছেনা কোন ডিলার। কৃষকদের অভিযোগ, বাজারে পটাশ সার পাওয়া যায়না। বাড়তি টাকায় সার পাওয়া গেলেও তার সাথে অতিরিক্ত কিনতে হচ্ছে দস্তা এবং বিভিন্ন ধরনের কিটনাশক।

সরেজমিনে দেখা যায়, হরিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ১৩ জন সারের ডিলার সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরী করেছে। প্রকাশ্যেই কৃষকদের কাছ থেকে বেশি টাকায় সার বিক্রি করছে তারা। উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে এ সিন্ডিকেটের নেতৃত্বে দিচ্ছেন সার ডিলার সমিতির সভাপতি মো. খবির সিকদার।

সরকারি নিয়ম অনুযায়ী গালা ইউনিয়নে ১জন পাইকারী ডিলার ও প্রতি ওয়ার্ডে ১ জন করে খুচরা ডিলার থাকার কথা। অথচ গালা ইউনিয়নের ঝিটকা বাজারেই ১৩ জন পাইকারি ও খুচরা ডিলার রয়েছে। এতে বিপাকে পরেছে বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা। ইউনিয়ন ভিন্ন হলেও সার কিনতে ঝিটকা আসতে বাধ্য হচ্ছেন তারা। এরফলে বাড়তি টাকার পাশাপাশি অতিরিক্ত সময় নষ্ট হচ্ছে তাদের।
Advertisement

রবিবার ঝিটকা বাজারে সরকারের তালিকাভুক্ত ১৩ টি সারের দোকানে সকাল ১০টা থেকে বেলা ৫টা পর্যন্ত বাজার অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। কৃষক সামাদ মিয়া বলেন, আমাদের আজিমনগরের ডিলার নিজ ইউনিয়ন বাদ দিয়ে ঝিটকা বাজারে সার বিক্রি করছে। বিষয়টি কৃষি অফিসে জানিয়েও কোন প্রতিকার পাইনি। এর ফলে প্রতি বস্তায় অতিরিক্ত ৬০ টাকা খরচ হচ্ছে। একসপ্তাহ ঘুরেও পটাস পাইনি। 
লেছরাগঞ্জ ইউনিয়ন থেকে ঝিটকা আসা মজিবর রহমান বলেন, দুই বস্তা পটাশ নিয়েছি ২৫০০ টাকা দিয়ে এবং অন্যান্য সারও বেশি দামে কিনতে হয়েছে। রশিদ চাইলে সার বিক্রি করবেনা বলে সাফ জানিয়ে দেয় ডিলাররা। সার বেচাকেনায় অনিয়মের বিষয়ে ডিলার সমিতির সভাপতি খবির শিকদার বলেন, আমার এই বাজারে যদি কেউ বেশী দামে সার বিক্রি করে অবশ্যই তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। তিনি নিজে বেশি দামে সার বিক্রীর বিষয়টি অস্বীকার করেন। ডিলারদের পক্ষে সাফাই গেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গফফার  বলেন, আমি আসার আগে থেকে ঝিটকা বাজারে একাধিক ডিলাররা ব্যাবসা করছে। সারের দাম বেশী নেয়ার কথা না। যদি কেউ বেশী নেয় প্রমান পেলে ব্যবস্থা নেব।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন